সর্বশেষ
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে প্রথম আইনি রিলস প্রতিযোগিতা, শুরু হচ্ছে ‘ল রিলস রম্বল’

ছবি : ব্লাজার ফেসবুক পেইজ থেকে নেয়া।

ছবুআইনকে আদালত ও পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে আধুনিক ডিজিটাল মাধ্যমে সৃজনশীলভাবে উপস্থাপনের লক্ষ্য নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে আইনি ভিডিও উপস্থাপনা প্রতিযোগিতা ‘ল রিলস রম্বল: বাংলাদেশের প্রথম আইনি যুদ্ধ’।
‎
‎বাংলাদেশ ল’ অ্যান্ড জুরিস্ট অ্যাসোসিয়েশন (ব্লাজা)-এর উদ্যোগে দ্য লিগ্যাল ইনকিউবেটর বিডি এ প্রতিযোগিতার আয়োজন করছে। দেশের যেকোনো প্রান্ত থেকে আইন শিক্ষার্থী, আইনজীবী, শিক্ষার্থী ও কনটেন্ট নির্মাতারা এতে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
‎
‎আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের আইনের যেকোনো ধারা, বিষয় বা আইনগত প্রসঙ্গ নিয়ে একটি ভিডিও তৈরি করতে হবে। ভিডিওতে নিজেদের আইনজ্ঞান, সৃজনশীলতা ও উপস্থাপনা দক্ষতা তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা ও জ্ঞান বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাবে।
‎
‎প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, ভিডিও মোবাইল ফোনে ধারণ করা এবং এমপিফোর ফরম্যাটে জমা দিতে হবে। ভিডিওর দৈর্ঘ্য সর্বনিম্ন ১২০ সেকেন্ড এবং সর্বোচ্চ ৫ মিনিট নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ভিডিওতে রাজনৈতিক কাদা-ছোড়াছুড়ি, বিভ্রান্তিকর তথ্য কিংবা অসত্য তথ্য উপস্থাপন করা যাবে না।
‎
‎আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতা থেকে সেরা পাঁচজন প্রতিযোগীকে নির্বাচিত করা হবে। প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারীদের জন্য রয়েছে প্রাইজমানি, সার্টিফিকেট, সম্মাননা ও ক্রেস্ট। পাশাপাশি প্রতিযোগিতার সেরা ২০ জনের ভিডিও দ্য লিগ্যাল ইনকিউবেটর বিডির অফিসিয়াল পেজে প্রকাশ করা হবে।
‎
‎প্রতিযোগিতায় অংশ নিতে ২০০ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। নিবন্ধনের সময় অংশগ্রহণকারীদের সার্টিফিকেটের জন্য পূর্ণ নাম, ব্যানার তৈরির জন্য ছবি এবং যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নম্বর দিতে হবে। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট নম্বরে নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে। পরবর্তী সময়ে আয়োজকদের নির্দেশনা অনুযায়ী ভিডিও জমা দিতে হবে।
‎
‎আয়োজকদের ভাষ্য, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে আইনি জ্ঞানকে সহজ, আকর্ষণীয় ও সৃজনশীলভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে আইন বিষয়ে আগ্রহ, সচেতনতা ও সৃজনশীলতা বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
‎
‎এ আয়োজনের লোগো পার্টনার হিসেবে রয়েছে
‎অ্যামাজন ইমিগ্রেশন সার্ভিস, অ্যাভেরিয়ান গ্লোবাল নেটওয়ার্ক এবং শিখরটিভি কানাডা।

‎আয়োজকদের পক্ষ থেকে দেশের বিভিন্ন প্রান্তের আইন শিক্ষার্থী, আইনজীবী, শিক্ষার্থী ও কনটেন্ট নির্মাতাদের এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা-মদিনা আক্রান্ত হলে আপস নয়, সৌদি আরব চাইলে সেনা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

‘সময় যত গড়াচ্ছে, আরও তরুণী দেখাচ্ছে জয়া আহসান’

২

শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

৩

বাংলাদেশে স্টারলিংক মোবাইল সেবা চালু, উচ্ছ্বাস ইলন মাস্কের

৪

ইউএনওর হস্তক্ষেপে নতুন জীবন পেল কেরানীগঞ্জে উদ্ধার হওয়া নবজাতক

৫

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

৬

ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

৭

আঁধার

৮

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নিয়ম

৯

সোশ্যাল মিডিয়ায় এআই ট্রেন্ড, বাড়ছে মিঠা পানির সংকটের শঙ্কা

১০

প্রীতম-শেহতাজের দাম্পত্য জীবনের ইতি

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

১২

প্রেসক্লাবের সামনে অটোরিকশাচালকদের অবরোধ, যান চলাচল ব্যাহত

১৩

দেড় ঘণ্টায় তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

১৪

এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

১৫

বিমানবন্দর থেকে রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান

১৬

কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

১৭

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি, কবে থেকে?

১৮

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

১৯

জীবনের নতুন অধ্যায়ে পা রেখে সবার কাছে দোয়া চাইলেন মিথিলা

২০