সর্বশেষ
Desh Scope 24
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ৪ শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে হিফজুল কোরআন প্রতিযোগিতা

ছবি: সংগৃহীত

চার শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে কেরানীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘মারকাযুত তাহসিন ফাউন্ডেশন বাংলাদেশ’-এর ৫ম বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার আল-মা‘হাদুল ইসলামী লি-তাহফিযীল কোরআন মাদরাসায় দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মারকাযুত তাহসিন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এ প্রতিযোগিতায় ৫ পারা, ১০ পারা, ২০ পারা ও হুসনে সওত—এই চারটি বিভাগ রাখা হয়। এতে কেরানীগঞ্জের ৬০টিরও বেশি মাদরাসা থেকে চার শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।

সকাল থেকে বিভিন্ন পর্বে প্রতিযোগীদের হিফজ ও তিলাওয়াতের দক্ষতা যাচাই করা হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ও হুফ্ফাজুর কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের অভিজ্ঞ বিচারকরা দায়িত্ব পালন করেন। তাদের মূল্যায়নের ভিত্তিতে প্রতিটি বিভাগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।

বাদ আসর অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিটি বিভাগে প্রথম থেকে দশম স্থান অর্জনকারী প্রতিযোগীদের ক্রেস্ট, উপহার ও সনদ দেওয়া হয়। এছাড়া ১১তম থেকে ২০তম স্থান অর্জনকারীদের সনদ প্রদান করা হয়। একই সঙ্গে ফাউন্ডেশনের উপদেষ্টাদের সম্মাননা স্মারক এবং কেন্দ্রীয় কমিটির সদস্যদের সম্মানস্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারকাযুত তাহসিন ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা ও বেফাকের সিনিয়র পরিদর্শক মাওলানা আতিকুর রহমান ভূঁইয়া, ফাউন্ডেশনের উপদেষ্টা ও ইমামবাড়ী মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল আলী কিশোরগঞ্জী, প্রতিষ্ঠাতা সভাপতি শায়খুল হুফ্ফাজ মাওলানা জুনাইদ আল হাবিব, মহাসচিব মাওলানা শাব্বীর হাসান আল হাদীসহ ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, হাফেজ ও বিভিন্ন মাদরাসার শিক্ষকরা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের হিফজ ও তিলাওয়াতের প্রতি আগ্রহ বাড়ানো, হাফেজে কোরআনদের উৎসাহিত করা এবং সমাজে কোরআনচর্চার পরিবেশ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। কোরআনের খেদমত ও হিফজুল কোরআনের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টির ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও ব্যাপক পরিসরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ‘৫ম বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬’-এর সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ‘গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠিত, সম্মানিত পরিবেশকর্মী ও বৃক্ষপ্রেমীরা

১

কালোজিরা কি সত্যিই সব রোগের ওষুধ? ধর্মীয় বিশ্বাস ও বিজ্ঞানের ব্যাখ্যা

২

সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

৩

ওমরাহ পালনে মক্কায় কেয়া পায়েল, নেতিবাচক মন্তব্য না করার আহ্বান

৪

কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে সফলভাবে শেষ হলো ‘রাওয়া বইমেলা ২০২৬’

৫

মক্কা-মদিনা আক্রান্ত হলে আপস নয়, সৌদি আরব চাইলে সেনা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৬

‘সময় যত গড়াচ্ছে, আরও তরুণী দেখাচ্ছে জয়া আহসান’

৭

শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

৮

বাংলাদেশে স্টারলিংক মোবাইল সেবা চালু, উচ্ছ্বাস ইলন মাস্কের

৯

ইউএনওর হস্তক্ষেপে নতুন জীবন পেল কেরানীগঞ্জে উদ্ধার হওয়া নবজাতক

১০

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

১১

ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

১২

আঁধার

১৩

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নিয়ম

১৪

সোশ্যাল মিডিয়ায় এআই ট্রেন্ড, বাড়ছে মিঠা পানির সংকটের শঙ্কা

১৫

প্রীতম-শেহতাজের দাম্পত্য জীবনের ইতি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

১৭

প্রেসক্লাবের সামনে অটোরিকশাচালকদের অবরোধ, যান চলাচল ব্যাহত

১৮

দেড় ঘণ্টায় তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

১৯

এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

২০