
জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পারস্পরিক সম্মতিতে দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
রোববার (৪ অক্টোবর) পৃথক ফেসবুক পোস্টে নিজেদের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ করেন প্রীতম ও শেহতাজ।
পোস্টে তারা জানান, প্রায় ১০ বছরের পথচলার পর পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে বৈবাহিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তারা। নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন নিয়েই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন।
২০২২ সালের ২৮ অক্টোবর শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন প্রীতম ও শেহতাজ। এর আগে প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন তারা।
মন্তব্য করুন