
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (৩ অক্টোবর) কেরানীগঞ্জের জিঞ্জিরাসহ বিভিন্ন এলাকায় সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সদর দপ্তরের জিঞ্জিরা উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার আওতাভুক্ত এলাকাগুলো হলো—আতাশুর, কালিন্দী খেলার মাঠ, গোপপাড়া, মুসলিমবাগ, মুক্তিরবাগ, হিজলতলা, চরাইল, বোরহানিবাগ, নেকরোজবাগ, মাদারীপুর, পটকা জোড়, মুসলিমাবাদ, ব্রাহ্মণকিত্তা, খাগাইল, মদিনা নগর, বরিশুরের আংশিক এলাকা, খোলা মোড়া বাজার, পুরাতন ভারালিয়া, নবাব চর ও পশ্চিম ব্রাহ্মণকিত্তা।
তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।
মন্তব্য করুন