
ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা রসুলপুর এলাকায় স্থানীয়দের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে রসুলপুর এলাকায় হেরার আলো ইসলামী পাঠাগারের উদ্যোগে এবং ওয়েস্ট রসুলপুর হাউজিং সোসাইটির আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে এলাকার দুই শতাধিক মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার সুযোগ পান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেরার আলো ইসলামী পাঠাগারের পরিচালক মো. আব্দুল খালেক, মাওলানা শাহাদাত আল-আমিন, ওয়েস্ট রসুলপুর হাউজিং সোসাইটির সভাপতি শহিদুল ইসলাম, মাহবুব উল্লাহ শাকিল, মো. মামুন, সাদী, সমাজসেবক জনি, আসাদ, মো. রাব্বি, মোরসালিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
এ সময় আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, নিয়মিত এ ধরনের উদ্যোগ নেওয়া হলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন।
মন্তব্য করুন