সর্বশেষ
Desh Scope 24
৫ অক্টোবর ২০২৬, ২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, ছাত্রত্ব ও অর্জিত সনদ বাতিলসহ তিন দফা দাবি জানানো হয়।

বিভাগটির দাবিগুলোর মধ্যে রয়েছে—হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে ছাত্রত্ব বাতিল, অর্জিত সনদ বাতিল এবং তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

এর আগে রোববার রাতে পেশাগত দায়িত্ব পালনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার সাংবাদিক হামলার শিকার হন। গুরুতর আহত সাংবাদিকরা হলেন—বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু। আহত অন্যান্য সাংবাদিকদেরও বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা এবং শিক্ষাঙ্গনের নিরাপদ পরিবেশের জন্য মারাত্মক হুমকি। পেশাগত দায়িত্ব পালনকালে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, গলা চেপে ধরা এবং মাথায় আঘাত করে রক্তাক্ত করার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও অনাকাঙ্ক্ষিত।

তিনি বলেন, ঘটনার পর রাতে আহত শিক্ষার্থীদের হাসপাতালে দেখতে গিয়ে শিক্ষকরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তারা হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার প্রাথমিক ব্যবস্থা তদারকি করেন।

বিভাগের অধ্যাপক আল মামুন বলেন, জুলাইয়ের পর এমন ঘটনার মুখোমুখি হতে হবে, তা তারা আশা করেননি। সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও জুলাইয়ের অভ্যুত্থানের সময় সাংবাদিকরা জনগণের চোখ ও কান হিসেবে কাজ করেছেন। স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা না গেলে সমাজের অন্ধকার দূর করা সম্ভব নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা-মদিনা আক্রান্ত হলে আপস নয়, সৌদি আরব চাইলে সেনা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

‘সময় যত গড়াচ্ছে, আরও তরুণী দেখাচ্ছে জয়া আহসান’

২

শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

৩

বাংলাদেশে স্টারলিংক মোবাইল সেবা চালু, উচ্ছ্বাস ইলন মাস্কের

৪

ইউএনওর হস্তক্ষেপে নতুন জীবন পেল কেরানীগঞ্জে উদ্ধার হওয়া নবজাতক

৫

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

৬

ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

৭

আঁধার

৮

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নিয়ম

৯

সোশ্যাল মিডিয়ায় এআই ট্রেন্ড, বাড়ছে মিঠা পানির সংকটের শঙ্কা

১০

প্রীতম-শেহতাজের দাম্পত্য জীবনের ইতি

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

১২

প্রেসক্লাবের সামনে অটোরিকশাচালকদের অবরোধ, যান চলাচল ব্যাহত

১৩

দেড় ঘণ্টায় তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

১৪

এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

১৫

বিমানবন্দর থেকে রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান

১৬

কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

১৭

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি, কবে থেকে?

১৮

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

১৯

জীবনের নতুন অধ্যায়ে পা রেখে সবার কাছে দোয়া চাইলেন মিথিলা

২০