সর্বশেষ
Desh Scope 24
৯ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ ডাকাত চক্র। প্রবাসফেরত যাত্রী ও ব্যবসায়ীদের টার্গেট করে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটাচ্ছে চক্রটি। গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, এসব অপরাধে পেশাদার ডাকাতদের ভাড়ায় ব্যবহার করছে প্রভাবশালী অপরাধী চক্র। তবে মাঠপর্যায়ের অপরাধীরা গ্রেপ্তার হলেও নেপথ্যের হোতারা অনেক ক্ষেত্রেই ধরাছোঁয়ার বাইরে থাকছে।

গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, বিমানবন্দর ও উত্তরা এলাকায় অপরাধ সংঘটনের পর চক্রের সদস্যরা দ্রুত ঢাকার বাইরে চলে যায়। বিভিন্ন প্রচেষ্টায় তাদের গ্রেপ্তার করা হলেও অল্প সময়ের মধ্যে জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া গ্রেপ্তার আসামিদের জামিনে মুক্ত করতে একশ্রেণির আইনজীবীর সঙ্গে চুক্তির অভিযোগও উঠেছে।

সম্প্রতি এমনই একটি ডাকাতির শিকার হন চাঁদপুরের দক্ষিণ বালিয়া এলাকার বাসিন্দা মো. খোরশেদ। গত ৬ জুলাই দুবাইপ্রবাসী ভাইয়ের পাঠানো ১৭ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে শাহবাগ এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ পরিচয়ে একদল দুর্বৃত্ত তাকে একটি কালো গাড়িতে তুলে নেয়। পরে তার চোখ ও হাত-পা বেঁধে প্রায় ৩৮ লাখ টাকার মালামাল লুট করে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ফেলে রেখে যায়।

খোরশেদের মতো আরও অনেক প্রবাসফেরত যাত্রী ও ব্যবসায়ী বিমানবন্দরসংলগ্ন সড়কে এমন অপরাধের শিকার হচ্ছেন বলে জানা গেছে। অপরাধীরা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে প্রকাশ্যে ভুক্তভোগীদের গাড়িতে তুলে নেয়। পরে তাদের কাছ থেকে মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যায়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, চুক্তিভিত্তিক ডাকাতেরা অপরাধ সংঘটনের পর নির্ধারিত অর্থ পেয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এমনকি বিদেশ থেকে এসেও অপরাধে অংশ নেওয়ার তথ্য পাওয়া গেছে। এসব চক্রের অনেক সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-কমিশনার মো. ইলিয়াস কবির জানান, বিমানবন্দর ও উত্তরা এলাকায় অপরাধ সংঘটনের পর অপরাধীরা দ্রুত ঢাকার বাইরে চলে যায়। তাদের গ্রেপ্তার করতে বেগ পেতে হলেও জামিনে মুক্ত হয়ে আবার অপরাধে জড়ানোর ঘটনা ঘটছে। তবে পুলিশের তৎপরতায় ডাকাতির ঘটনা অনেকাংশে কমেছে বলে দাবি করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা-মদিনা আক্রান্ত হলে আপস নয়, সৌদি আরব চাইলে সেনা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

‘সময় যত গড়াচ্ছে, আরও তরুণী দেখাচ্ছে জয়া আহসান’

২

শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

৩

বাংলাদেশে স্টারলিংক মোবাইল সেবা চালু, উচ্ছ্বাস ইলন মাস্কের

৪

ইউএনওর হস্তক্ষেপে নতুন জীবন পেল কেরানীগঞ্জে উদ্ধার হওয়া নবজাতক

৫

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

৬

ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

৭

আঁধার

৮

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নিয়ম

৯

সোশ্যাল মিডিয়ায় এআই ট্রেন্ড, বাড়ছে মিঠা পানির সংকটের শঙ্কা

১০

প্রীতম-শেহতাজের দাম্পত্য জীবনের ইতি

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

১২

প্রেসক্লাবের সামনে অটোরিকশাচালকদের অবরোধ, যান চলাচল ব্যাহত

১৩

দেড় ঘণ্টায় তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

১৪

এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

১৫

বিমানবন্দর থেকে রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান

১৬

কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

১৭

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি, কবে থেকে?

১৮

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

১৯

জীবনের নতুন অধ্যায়ে পা রেখে সবার কাছে দোয়া চাইলেন মিথিলা

২০