সর্বশেষ
Desh Scope 24
২৭ সেপ্টেম্বর ২০২৬, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চাঁদাবাজির অভিযোগে মামলা করলে তদন্ত করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় তাকে প্রাথমিকভাবে ভিকটিম হিসেবে দেখছে পুলিশ। তবে ঘটনার পেছনের কারণ ও জড়িতদের বিষয়ে নিশ্চিত হতে আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শনিবার সালমান মুক্তাদিরের ইসিবি চত্বরের একটি স্টুডিওতে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ফেসবুক লাইভে এসে তিনি এ বিষয়ে বিভিন্ন বক্তব্য দেন। ভাঙচুরের পেছনে চাঁদাবাজির অভিযোগের কথাও তিনি তুলে ধরেন।

তবে পুলিশ জানিয়েছে, সালমান মুক্তাদিরের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। এমনকি তিনি নিজেই জানিয়েছেন, তার কাছে সরাসরি কেউ চাঁদা দাবি করেনি। ফলে কার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ রয়েছে, তা এখনো নির্দিষ্টভাবে জানা যায়নি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সালমান মুক্তাদির যদি নির্দিষ্ট ব্যক্তি বা পক্ষের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন, তাহলে পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে দেওয়া তার বক্তব্যেরও সুনির্দিষ্ট কোনো ভিত্তি প্রাথমিকভাবে পাওয়া যায়নি বলে জানান তিনি।

ঘটনাস্থলের বিষয়ে মন্ত্রী বলেন, জায়গাটি মানিকদী নামাপাড়া এলাকায়, যা ক্যান্টনমেন্ট থানার আওতাধীন। সেখানে প্রায় ৩৫ শতাংশ জমি নিয়ে একটি বিল্ডার প্রতিষ্ঠান ও এক অবসরপ্রাপ্ত সিনিয়র সামরিক কর্মকর্তার পক্ষের মধ্যে বিরোধ রয়েছে।

প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে তিনি বলেন, ওই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পক্ষে কিছু লোক রাতে জায়গাটি দখলের চেষ্টা করে। এ সময় সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই স্থাপনার একটি টিনশেড অংশে সালমান মুক্তাদিরের স্টুডিও ছিল। সেখানেও ভাঙচুর করা হয়।

মন্ত্রী আরও জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

জমি নিয়ে বিরোধ, দখল-বেদখল ও সংঘর্ষের ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনাটিও বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে আরও পরিষ্কার তথ্য পাওয়া যাবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ‘গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠিত, সম্মানিত পরিবেশকর্মী ও বৃক্ষপ্রেমীরা

১

কালোজিরা কি সত্যিই সব রোগের ওষুধ? ধর্মীয় বিশ্বাস ও বিজ্ঞানের ব্যাখ্যা

২

সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

৩

ওমরাহ পালনে মক্কায় কেয়া পায়েল, নেতিবাচক মন্তব্য না করার আহ্বান

৪

কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে সফলভাবে শেষ হলো ‘রাওয়া বইমেলা ২০২৬’

৫

মক্কা-মদিনা আক্রান্ত হলে আপস নয়, সৌদি আরব চাইলে সেনা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৬

‘সময় যত গড়াচ্ছে, আরও তরুণী দেখাচ্ছে জয়া আহসান’

৭

শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

৮

বাংলাদেশে স্টারলিংক মোবাইল সেবা চালু, উচ্ছ্বাস ইলন মাস্কের

৯

ইউএনওর হস্তক্ষেপে নতুন জীবন পেল কেরানীগঞ্জে উদ্ধার হওয়া নবজাতক

১০

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

১১

ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

১২

আঁধার

১৩

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নিয়ম

১৪

সোশ্যাল মিডিয়ায় এআই ট্রেন্ড, বাড়ছে মিঠা পানির সংকটের শঙ্কা

১৫

প্রীতম-শেহতাজের দাম্পত্য জীবনের ইতি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

১৭

প্রেসক্লাবের সামনে অটোরিকশাচালকদের অবরোধ, যান চলাচল ব্যাহত

১৮

দেড় ঘণ্টায় তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

১৯

এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

২০