
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আইন কর্মকর্তা নিয়োগকে কেন্দ্র করে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আইনজীবী আহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আইন কর্মকর্তা নিয়োগের বিষয়টি নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতি হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে গড়ায়। এতে দুই পক্ষের কয়েকজন আইনজীবী আহত হন।
পরে কয়েক দফা ধাক্কাধাক্কি ও হাতাহাতির পর কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
এদিকে, রাত সাড়ে ৮টা পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে শাহবাগ থানা পুলিশের একটি দল অবস্থান করছিল। তবে এ ঘটনায় কোনো মামলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
মন্তব্য করুন