সর্বশেষ
Desh Scope 24
১৭ অগাস্ট ২০২৬, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আল্লাহ যেন আমার অতীতের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন: লুবাবা

ছবি: সংগৃহীত

জীবনের আরও একটি বছর পেরিয়ে নতুন বছরে পা রেখেছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। এ উপলক্ষে নিজের অতীতের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি ভবিষ্যৎ জীবন আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

রোববার (১৬ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লুবাবা লেখেন, বয়স বাড়ার সঙ্গে যেন আল্লাহর নৈকট্য ও তাকওয়া বৃদ্ধি পায়—এটাই তার সবচেয়ে বড় চাওয়া।

নিজের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, আল্লাহ যেন অতীতের সব ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, ভবিষ্যৎ জীবন বরকতময় করেন এবং ঈমানের সঙ্গে জীবনযাপন ও নেক আমল করার তাওফিক দেন।

এ ছাড়া জীবনের বাকি সময় আল্লাহর সন্তুষ্টির পথে কাটানোর পাশাপাশি নিজের পরিবার ও পুরো মুসলিম উম্মাহর দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করেছেন লুবাবা।

সম্প্রতি বাগ্‌দান নিয়ে আলোচনায় এসেছিলেন এই শিশুশিল্পী। সামাজিক যোগাযোগমাধ্যমে বাগ্‌দত্তার সঙ্গে ছবি প্রকাশের পর তার বিয়ে নিয়ে নানা আলোচনা শুরু হয়। পরে লুবাবা জানান, এখনো তার বিয়ে হয়নি; দুই পরিবারের সিদ্ধান্তে শুধু আংটিবদল ও বাগ্‌দান সম্পন্ন হয়েছে। আইন অনুযায়ী নির্ধারিত সময়েই তাদের বিয়ে হবে বলেও জানিয়েছিলেন তিনি।

প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা ছোটবেলা থেকেই অভিনয় ও মডেলিংয়ের মাধ্যমে পরিচিতি পান। তবে গত বছরের শেষ দিকে তিনি বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন। এরপর ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টের কারণে মাঝেমধ্যেই আলোচনায় আসছেন তিনি।

এবার নতুন বয়সে পা রাখার দিনে লুবাবার দোয়া চাওয়ার পোস্টও অনুসারীদের নজর কেড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিরো আলমই ভালো ছিল’, কেন বললেন জয়?

“অ্যাড. ফিদাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ব্লাজার নিন্দা ও প্রতিবাদ”

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উত্তরখানে গোপন বৈঠক: যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

১১

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

১২

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১৪

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১৫

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১৬

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৭

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৯

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

২০