সর্বশেষ
আন্তর্জাতিক ডেক্স
১ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যন্তর মন্তরের বিক্ষোভে অশালীন মন্তব্যকারীদের ক্ষমা করলেন মোদি

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে সাম্প্রতিক এক বিক্ষোভকে ঘিরে আলোচিত ঘটনায় মানবিক অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাকে এবং তার প্রয়াত মাকে নিয়ে অশালীন মন্তব্য করা শিক্ষার্থীদের তিনি ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, শুক্রবার (৩১ জুলাই) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, বিক্ষোভে কিছু শিক্ষার্থীর বক্তব্য কষ্টদায়ক হলেও তরুণদের শাস্তি না দিয়ে তাদের ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ দেওয়া উচিত।

মোদি বলেন, “যারা আমাকে গালি দিয়েছে, আমি তাদের ক্ষমা করে দিলাম। আশা করি সমাজও বিষয়টি ইতিবাচকভাবে দেখবে।”

নিজের বক্তব্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি একটি উদাহরণ দেন—“অনেক সময় নিজের দাঁতেই নিজের জিহ্বা কেটে যায়। তখন কি আমরা দাঁত ভেঙে ফেলি? না। কারণ দাঁত আর জিহ্বা—দুটোই আমাদের নিজের।”

তিনি আরও বলেন, ভুল পথে পরিচালিত তরুণদের সঠিক দিকনির্দেশনা দেওয়া সমাজের দায়িত্ব। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া বা হয়রানি করলে ইতিবাচক পরিবর্তন আসে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

ভিডিও বার্তার শেষাংশে শিক্ষার্থীদের উদ্দেশে মোদি বলেন, দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং জীবনের প্রতিটি ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।

অশালীন মন্তব্যে মামলা:-

অন্যদিকে, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্যের অভিযোগে নয়ডার এক নারীর বিরুদ্ধে জিরো এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে এ ধরনের মন্তব্য করা হয়।

ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২, ৩৫৩(১) ও ৩৫৬(১) ধারায় দায়ের হওয়া মামলাটি পরবর্তী তদন্তের জন্য দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ভারতে জিরো এফআইআর ব্যবস্থার মাধ্যমে যে কোনো থানায় অভিযোগ দায়ের করা যায়, পরে সেটি সংশ্লিষ্ট থানায় তদন্তের জন্য হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিরো আলমই ভালো ছিল’, কেন বললেন জয়?

“অ্যাড. ফিদাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ব্লাজার নিন্দা ও প্রতিবাদ”

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উত্তরখানে গোপন বৈঠক: যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

১১

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

১২

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১৪

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১৫

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১৬

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৭

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৯

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

২০