সর্বশেষ
নিজস্ব প্রতিবেদক
১৭ অগাস্ট ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে আত্মপ্রকাশ করল ‘আঠারো আনা বাঙালিয়ানা’

ছবি: সংগৃহীত

বাঙালির শেকড়, সংস্কৃতি, সাহিত্য ও ঐতিহ্যকে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের সঙ্গে নতুনভাবে যুক্ত করার প্রত্যয়ে লন্ডনে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘আঠারো আনা বাঙালিয়ানা’ (AAB)—দ্য গ্লোবাল বাঙালিয়ানা কমিউনিটি।

‘মুকুর অ্যাডভারটাইজমেন্ট ডিজাইন অ্যান্ড মিডিয়া’র উদ্যোগে গত রোববার (১৬ আগস্ট) লন্ডনের রোমফোর্ডের আয়রা রেস্তোরাঁয় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। সাহিত্য, সংগীত, কবিতা, সংস্কৃতি ও ঐতিহ্যবাহী বাঙালি নৈশভোজে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

বিকেল ৫টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমে নতুন সদস্যদের স্বাগত ও বরণ করে নেওয়া হয়। পরে ‘আঠারো আনা বাঙালিয়ানা’র দর্শন, উদ্দেশ্য ও দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে বক্তব্য দেন প্রথিতযশা অর্থনীতিবিদ ও লেখক ড. সেলিম জাহান।

অনুষ্ঠানে কবিতা পাঠ ও কাব্যিক পরিবেশনায় অংশ নেন বিশিষ্ট কবি শামিম আজাদ, মাইক র‍্যাগেট ও কাবেরী মুখার্জী। জনপ্রিয় শিল্পী জয় শাহরিয়ার তার সুমধুর গানে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন।

এ সময় AAB-এর পক্ষ থেকে বক্তব্য দেন নাঈমা পারভীন, অরিত্র দাস, লাবনী রহমান, বনানী সরকার, ফারজানা টুম্পা ও রোদেলা দাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরীসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

আয়োজনের শেষ পর্বে অতিথিদের জন্য ছিল ঘরোয়া স্বাদের ঐতিহ্যবাহী বাঙালি নৈশভোজ। খাবারের বৈচিত্র্য ও পরিবেশনায় ফুটে ওঠে বাঙালির চিরচেনা আতিথেয়তা ও ‘বাঙালিয়ানা’র আবহ।

সংগঠনটির কোর কমিটিতে রয়েছেন রাশেদা বকুল, ফারাহ জেহির, শেখ সেলিম, নাঈমা পারভীন, বনানী সরকার, জামাল আহমদ, লাবণী রহমান, মনিজা বেগম, মনজুর হক, রাশিদা করিম, রিয়াজ আলম, রেশমা সুলতানা, ফাতেমা রিমি, সুমাইয়া হাসি ও সালেহ খান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করা, বাংলা ভাষা, সাহিত্য, শিল্প ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং পারস্পরিক সহযোগিতার একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম তৈরি করাই ‘আঠারো আনা বাঙালিয়ানা’র অন্যতম লক্ষ্য।

এই নতুন উদ্যোগকে সফল করতে সহযোগিতায় ছিল ‘এপসিলন রেকর্ডস’, ‘অনিকেত বুলেটিন’, ‘কথার কাগজ’ ও ‘শব্দমুকুর’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিরো আলমই ভালো ছিল’, কেন বললেন জয়?

“অ্যাড. ফিদাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ব্লাজার নিন্দা ও প্রতিবাদ”

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উত্তরখানে গোপন বৈঠক: যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

১১

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

১২

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১৪

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১৫

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১৬

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৭

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৯

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

২০