সর্বশেষ
Desh Scope 24
১০ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে ১১ বছর বয়সী এক শিশুর বাল্যবিবাহের আয়োজন করায় বর, কনের বাবা ও ঘটককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় কনের বোনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার শাক্তা ইউনিয়নের রামেরকান্দা গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক।

দণ্ডপ্রাপ্তরা হলেন—বর ফরহাদ (১৯), কনের বাবা আজিজুল হক (৪০) এবং ঘটক হাসান। ভ্রাম্যমাণ আদালত ফরহাদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আজিজুল হক ও হাসানকে ১৫ দিন করে কারাদণ্ড দেন। এছাড়া কনের বোনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, রামেরকান্দা গ্রামে ১১ বছর বয়সী শিশুর বাল্যবিবাহের আয়োজন করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাস্থলে বাল্যবিবাহের প্রস্তুতির সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে বাল্যবিবাহ নিবন্ধনের দায়িত্বে থাকা কাজি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কেরানীগঞ্জে বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। কোনো এলাকায় এমন আয়োজনের খবর পাওয়া গেলে দ্রুত অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পালিয়ে যাওয়া কাজিকেও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১০

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১১

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১২

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৩

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৫

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

১৬

নজরুল বর্ষ উপলক্ষে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৭

ব্যক্তিগত তথ্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ, শাহবাগ থানায় ঢাবি শিক্ষকের জিডি

১৮

সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি

১৯

বিএনপির অসংখ্য ত্যাগীরা এখন দলের গুরুত্বপূর্ণ জায়গায় নেই: রুমিন

২০