সর্বশেষ
Desh Scope 24
২৭ অগাস্ট ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেপ্টেম্বরেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ভোট বছরের শেষেই

ছবি: সংগৃহীত

চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। তবে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে তফসিল অক্টোবর পর্যন্ত পিছিয়ে যেতে পারে। ইসির লক্ষ্য, ২০২৬ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট সম্পন্ন করা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।

সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণে আসন্ন পাবলিক পরীক্ষা, দুর্গাপূজাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আয়োজন বিবেচনায় নেওয়া হচ্ছে। নভেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে কমিশন। পরীক্ষা শেষ হলে ডিসেম্বর থেকে ভোট আয়োজনের সুযোগ তৈরি হবে।

নির্বাচনের সময়সূচি নির্ধারণের বিষয়ে সিইসি বলেন, সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও নানা জাতীয় কর্মসূচি ও পরীক্ষার কারণে সময় নির্বাচন কমিশনের ইচ্ছামতো নির্ধারণ করা সম্ভব হয় না। আগামী বছরের শুরুতে এসএসসি পরীক্ষা থাকায় সবকিছু বিবেচনা করেই ভোটের উপযুক্ত সময় নির্ধারণ করতে হবে।

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের বিষয়ে সিইসি জানান, প্রায় ৪০ মিনিটের আলোচনায় নির্বাচন আয়োজনের বিভিন্ন দিক নিয়ে কথা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনকে স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও সবার কাছে গ্রহণযোগ্য করতে রাষ্ট্রপতির সহযোগিতা চেয়েছে কমিশন। রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনেও কমিশন প্রস্তুত রয়েছে বলে জানান সিইসি। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে শিগগিরই বৈঠক করবে ইসি। পাশাপাশি প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম ও অন্যান্য আনুষঙ্গিক কেনাকাটার কাজও শেষ হয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থাও থাকবে।

সিইসি জানান, স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করা হবে। পরিস্থিতি ও জাতীয় কর্মসূচি বিবেচনায় নিয়ে খুব শিগগিরই নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১০

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১১

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১২

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৩

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৫

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

১৬

নজরুল বর্ষ উপলক্ষে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৭

ব্যক্তিগত তথ্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ, শাহবাগ থানায় ঢাবি শিক্ষকের জিডি

১৮

সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি

১৯

বিএনপির অসংখ্য ত্যাগীরা এখন দলের গুরুত্বপূর্ণ জায়গায় নেই: রুমিন

২০