সর্বশেষ
নিজস্ব প্রতিবেদক
২৪ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেতা নয়, সেবক হতে চাই: জিনজিরাকে আধুনিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার মোকাররমের

মোকাররম হোসেন সাজ্জাদ

 

কেরানীগঞ্জের ঐতিহাসিক জিনজিরা ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মানবিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ মোকাররম হোসেন সাজ্জাদ। নিজেকে নেতা নয়, বরং সাধারণ মানুষের ‘সেবক’ হিসেবে উল্লেখ করে তিনি ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

সম্প্রতি স্থানীয় জনগণের উদ্দেশে দেওয়া এক লিখিত বক্তব্যে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নের রূপরেখা তুলে ধরেন। এতে তিনি সুশাসন, স্বচ্ছতা এবং জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

হাজী মোকাররম হোসেন সাজ্জাদ বর্তমানে জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি এবং ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষাগত যোগ্যতায় বি.কম (অনার্স), এম.কম এবং এল.এল.বি সম্পন্ন এই প্রার্থী জানান, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান।

ইউনিয়ন উন্নয়নে প্রতিশ্রুতি:-

নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের সেবার মান আমূল পরিবর্তনের অঙ্গীকার করে তিনি বলেন—

বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারি সেবায় ঘুষ ও হয়রানি সম্পূর্ণ বন্ধ করা হবে

ইউনিয়নের সকল কাঁচা রাস্তা ড্রেনসহ পাকা করা এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে

আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে

তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে

চুরি, ডাকাতি ও সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে

মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান নিশ্চিত করা হবে

তিনি বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার দাপট দেখানোর মাধ্যম নয়, বরং মানুষের সেবা করার একটি পবিত্র সুযোগ। আমি ইউনিয়ন পরিষদকে প্রতিটি সাধারণ নাগরিকের জন্য উন্মুক্ত রাখতে চাই।”

নাগরিক সেবায় অঙ্গীকার:-

মোকাররম হোসেন সাজ্জাদ আরও জানান, জরুরি চিকিৎসা বা যেকোনো বিপদে নাগরিকরা যোগাযোগ করলে তাৎক্ষণিক সহায়তা প্রদানে তিনি প্রস্তুত থাকবেন। পাশাপাশি সরকারি ত্রাণ ও সহায়তার স্বচ্ছ বণ্টন নিশ্চিত করারও অঙ্গীকার করেন তিনি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জিনজিরা ইউনিয়নের সর্বস্তরের জনগণের সমর্থন কামনা করেছেন এই প্রার্থী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিরো আলমই ভালো ছিল’, কেন বললেন জয়?

“অ্যাড. ফিদাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ব্লাজার নিন্দা ও প্রতিবাদ”

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উত্তরখানে গোপন বৈঠক: যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

১১

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

১২

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১৪

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১৫

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১৬

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৭

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৯

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

২০