
অসুস্থতার কারণে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মো. সাহাবুদ্দিন। আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) দুপুরের মধ্যে তিনি তার পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠাবেন বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছেন। সম্মিলিত সামরিক হাসপাতালে সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষায় তার স্নায়ুজনিত গুরুতর সমস্যা ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে যাওয়ার পরিকল্পনা করেছেন।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থতা জানালে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। এ ক্ষেত্রে পদটি শূন্য হলে স্পিকার অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিধান রয়েছে।
মন্তব্য করুন