
ইসলামি বক্তা মাওলানা হাবিবুর রহমান মিছবাহের দশম স্ত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা তাবাসসুম মীম। ২২ আগস্ট রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ নিয়ে একটি পোস্ট দেন তিনি।
পোস্টে মীম লেখেন, ‘আমি কি ১০ নম্বর বউ হতে পারি? জীবনে বহুত টিকটক করেছি, এখন আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি। জান্নাতে যাওয়ার সুযোগটা করে দেন প্লিজ।’
তার এই পোস্টকে ঘিরে ফেসবুকে নানা ধরনের মন্তব্য দেখা গেছে। এইচ এম আনাস আব্দুল্লাহ নামের একজন মন্তব্য করেন, ‘টিকটক করলে কি জাহান্নামি নাকি?’ অন্যদিকে রাব্বি হাসান লেখেন, ‘আপনি এত দুষ্টু কেন?’ এ ছাড়া আরও অনেকে পোস্টটিতে মিশ্র প্রতিক্রিয়া জানান।
এদিকে মাওলানা হাবিবুর রহমান মিছবাহ বর্তমানে যৌতুক দাবির একটি মামলায় আলোচনায় রয়েছেন। তার পঞ্চম স্ত্রী মোসা. হুমায়রা জান্নাত ২০ আগস্ট ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলাটি করেন।
মামলার এজাহার অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর ২০২০ সালের ৪ মে মিছবাহের সঙ্গে হুমায়রা জান্নাতের বিয়ে হয়। তাদের সংসারে ২০২৫ সালের ২১ জানুয়ারি একটি পুত্রসন্তানের জন্ম হয়।
বাদীপক্ষের অভিযোগ, বিয়ের সময় মিছবাহ তার আগের চারটি বিয়ের তথ্য গোপন করেছিলেন। পরে হুমায়রা জানতে পারেন, তার আগে ও পরে মিলিয়ে মিছবাহ মোট নয়টি বিয়ে করেছেন। অভিযোগে আরও বলা হয়েছে, এসব বিয়ের কোনোটি কাবিননামা বা বিবাহ নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয়নি।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ বি এম ইবরাহিম খলিলও মিছবাহের একাধিক বিয়ের তথ্যের কথা জানিয়েছেন। পাশাপাশি তার বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।
মন্তব্য করুন