সর্বশেষ
Desh Scope 24
১৮ অগাস্ট ২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় চালু হচ্ছে নারীদের জন্য ‘পিংক বাস’ সার্ভিস

ছবি: সংগৃহীত

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে চালু হচ্ছে বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) পরিচালিত এই বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ঢাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন রুটে ১০টি বাস চলাচল করবে। পাশাপাশি বগুড়ায় দুটি ও চট্টগ্রামে দুটি বাস এই সেবায় যুক্ত হবে। পরবর্তী সময়ে আরও চারটি বাস চালুর পরিকল্পনা রয়েছে।

ঢাকায় ‘পিংক বাস’ চলবে নতুন বাজার–মতিঝিল, তালতলা–মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার–জিপিও, মিরপুর–মতিঝিল, মোহাম্মদপুর–মতিঝিল, আব্দুল্লাহপুর–মতিঝিলসহ গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে।

এ ছাড়া গাজীপুর–বিমানবন্দর রুটেও চলবে বিশেষ এই বাস। ঢাকার বাইরে বগুড়ার শেরপুর–মাটিডালি এবং চট্টগ্রামের কালুরঘাট–পতেঙ্গা রুটে চলাচল করবে ‘পিংক বাস’।

বিআরটিসির আশা, নারীদের জন্য পৃথক এই পরিবহন ব্যবস্থা গণপরিবহনে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়ানোর পাশাপাশি নারী চালক ও কন্ডাক্টরদের কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিরো আলমই ভালো ছিল’, কেন বললেন জয়?

“অ্যাড. ফিদাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ব্লাজার নিন্দা ও প্রতিবাদ”

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উত্তরখানে গোপন বৈঠক: যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

১১

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

১২

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১৪

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১৫

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১৬

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৭

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৯

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

২০