সর্বশেষ
সিনথিয়া আফরোজ
২১ মে ২০২৬, ২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীতে সামান্য বৃষ্টি, রাতে বেশি হতে পারে

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রাতে বেশি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আছে।

রাজধানীর কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়েছে। তাতে সামান্য তাপমাত্রা কমেছে এ নগরীর। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রাতে বেশি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আছে।

চলতি মাসে প্রথম দিনের মতো গতকাল বুধবার তাপপ্রবাহ বয়ে যায় রাজধানীতে। গত এপ্রিল মাসে হাতে গোনা কয়েক দিন তাপপ্রবাহ ছিল। গতকাল তাপপ্রবাহ থাকলেও গত তিন থেকে চার দিন ধরে প্রচণ্ড গরম পড়েছে রাজধানীতে, সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে।

আজ সকালের দিকে মোহাম্মদপুর, শ্যামলী এলাকায় বৃষ্টি হয়েছে। রাজধানীতে বেলা সোয়া একটার দিকে এ প্রতিবেদন লেখার সময়ও আকাশে মেঘ ছিল। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ প্রথম আলোকে বলেন, আগারগাঁও অঞ্চলে অধিদপ্তরের এলাকাতেও সামান্য বৃষ্টি হয়েছে।

এ বৃষ্টির কারণে তাপমাত্রা সামান্য কমেছে। গতকালের সঙ্গে তুলনা তুলে ধরে ওমর ফারুক বলেন, গতকাল দুপুর ১২টার দিকে নগরীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ এ সময় তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, আজ তাপপ্রবাহের মতো অবস্থা নাও থাকতে পারে।

তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হলেই তাকে তাপপ্রবাহ বলে ধরা হয়।

আজ সকালের দিকে বিচ্ছিন্নভাবে রাজধানীতে বৃষ্টি হয়েছে। এর পরিমাণও বেশি নয়। কিন্তু রাতে বেশি পরিমাণ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন ওমর ফারুক। তিনি জানান, আজ রংপুর বিভাগের অনেক জায়গায়, রাজশাহী বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১০

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১১

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১২

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৩

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৫

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

১৬

নজরুল বর্ষ উপলক্ষে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৭

ব্যক্তিগত তথ্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ, শাহবাগ থানায় ঢাবি শিক্ষকের জিডি

১৮

সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি

১৯

বিএনপির অসংখ্য ত্যাগীরা এখন দলের গুরুত্বপূর্ণ জায়গায় নেই: রুমিন

২০