সর্বশেষ
Desh Scope 24
২৯ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হামলার বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জেই অবস্থান করবেন—সারজিস আলম

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, হামলার বিচার না হওয়া পর্যন্ত তারা হবিগঞ্জ ত্যাগ করবেন না।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে হবিগঞ্জ সদর হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি অভিযোগ করেন, ছাত্রদল ও যুবদলের কিছু নেতাকর্মী এনসিপির ওপর হামলা চালিয়েছে।

সারজিস আলম দাবি করেন, হামলায় তাদের কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। কারও হাত ভেঙে গেছে, আবার কারও মাথায় গুরুতর আঘাত লেগেছে। হামলাকারীরা ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও তোলেন তিনি।

তিনি আরও জানান, আহতদের হাসপাতালে নেওয়ার পথেও তাদের ওপর হামলা চালানো হয়। এমনকি হাসপাতালের সামনেও বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সারজিস আলম। তার অভিযোগ, পুরো ঘটনার সময় পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি এবং দূরে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে।

এ ঘটনায় বিএনপির শীর্ষ নেতাদের দিকেও প্রশ্ন ছুড়ে দেন তিনি। ভিন্নমত প্রকাশের কারণে এমন হামলার ঘটনা কেন ঘটছে, সে বিষয়ে জবাব দাবি করেন।

শেষে তিনি দৃঢ়ভাবে বলেন, “এই হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জ ছাড়ব না। প্রয়োজন হলে এখানেই অবস্থান করব, কিন্তু বিচার নিশ্চিত করেই ফিরব।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিরো আলমই ভালো ছিল’, কেন বললেন জয়?

“অ্যাড. ফিদাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ব্লাজার নিন্দা ও প্রতিবাদ”

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উত্তরখানে গোপন বৈঠক: যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

১১

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

১২

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১৪

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১৫

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১৬

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৭

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৯

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

২০