
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের জন্মদিনের বিশেষ মুহূর্তের ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। সাদাকালো আবহে তোলা ছবিতে তার নতুন লুক প্রশংসা কুড়ালেও ক্যাপশনে ব্যবহৃত ‘বার্থডে গার্ল’ শব্দবন্ধ নিয়ে দেখা দিয়েছে ভিন্নমত।
সোমবার (১২ অক্টোবর) নিজের ফেসবুক পেজে বেশ কয়েকটি সাদাকালো ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিগুলোতে কখনো হাতে কেক, আবার কখনো স্টাইলিশ ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় তাকে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘বার্থডে গার্ল’।
এর আগে রোববার দিবাগত রাত ১২টার পর ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন এই অভিনেত্রী। কেকের ওপর লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে মম। আই লাভ ইউ।’ মায়ের প্রতি ছেলের ভালোবাসার এই বার্তা ভক্তদেরও নজর কাড়ে।
জন্মদিনের ছবি প্রকাশের পর অপুর ক্যাপশনে ‘গার্ল’ শব্দটির ব্যবহার নিয়ে মন্তব্য করেন কয়েকজন নেটিজেন। তাদের মতে, অভিনেত্রীর ক্ষেত্রে ‘বার্থডে গার্ল’-এর পরিবর্তে ‘বার্থডে লেডি’ শব্দটি বেশি মানানসই। এ নিয়ে একজন মন্তব্য করেন, ‘বার্থডে লেডি, নট গার্ল অ্যাকচুয়ালি।’
ক্যাপশন ছাড়াও অপুর পোশাক নিয়ে কিছু মন্তব্য দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সমালোচনার পাশাপাশি অনেক ভক্ত তার সাজ ও সৌন্দর্যের প্রশংসা করেছেন এবং জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।
সব মিলিয়ে, জন্মদিনের সাদাকালো ছবিতে নতুন লুকের পাশাপাশি ক্যাপশনের একটি শব্দকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় রয়েছেন অপু বিশ্বাস।
মন্তব্য করুন