সর্বশেষ
Desh Scope 24
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জের উন্নয়নে কোনো দুর্নীতির সুযোগ নেই, জনগণের দুর্ভোগ লাঘবই আমাদের অগ্রাধিকার —গয়েশ্বর রায়

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ফলক উন্মোচনের মাধ্যমে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের দুর্ভোগ লাঘব করাই তাদের মূল অগ্রাধিকার। দীর্ঘদিনের অব্যবস্থাপনায় এলাকার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার যে সংকট তৈরি হয়েছে, তা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি সড়কের নির্মাণ কাজ শেষ হলে এলাকার হাজার হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমবে। টেকসই ও মানসম্মত উন্নয়ন নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ দেওয়া হবে না।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, কোনো পরিকল্পনা বাস্তবায়নে সময় প্রয়োজন। রাতারাতি কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। কাজ বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন বাধা ও প্রতিকূলতা আসতে পারে। এসব মোকাবিলায় ধৈর্য, সতর্কতা ও সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেন, কেরানীগঞ্জের প্রতিটি ওয়ার্ড ও মহল্লার সুবিধাবঞ্চিত মানুষের কাছে নাগরিক সুবিধা পৌঁছে দিতে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি সড়কটি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি নির্মাণকাজে সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঠিকাদারদের নির্দেশ দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে এলাকার সার্বিক উন্নয়ন ও কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেরা শোবিজ অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন উদ্যোক্তা রোকসানা আক্তার নিহা

১

‘বেস্ট মেকআপ আর্টিস্ট অ্যান্ড বিউটি এক্সপার্ট’ সম্মাননা পেলেন নুপুর আক্তার

২

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি সোনা, রুপা ১ হাজার ৮৮ ভরি

৩

কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪

৪

জন্মদিনের ছবিতে অপু বিশ্বাসের নতুন লুক, ‘বার্থডে গার্ল’ ক্যাপশন নিয়ে আলোচনা

৫

ডিআর কঙ্গোতে ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব, মৃত্যু ৪ হাজার ছাড়াল

৬

চট্টগ্রামে ‘গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠিত, সম্মানিত পরিবেশকর্মী ও বৃক্ষপ্রেমীরা

৭

কালোজিরা কি সত্যিই সব রোগের ওষুধ? ধর্মীয় বিশ্বাস ও বিজ্ঞানের ব্যাখ্যা

৮

সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

৯

ওমরাহ পালনে মক্কায় কেয়া পায়েল, নেতিবাচক মন্তব্য না করার আহ্বান

১০

কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে সফলভাবে শেষ হলো ‘রাওয়া বইমেলা ২০২৬’

১১

মক্কা-মদিনা আক্রান্ত হলে আপস নয়, সৌদি আরব চাইলে সেনা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

‘সময় যত গড়াচ্ছে, আরও তরুণী দেখাচ্ছে জয়া আহসান’

১৩

শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

১৪

বাংলাদেশে স্টারলিংক মোবাইল সেবা চালু, উচ্ছ্বাস ইলন মাস্কের

১৫

ইউএনওর হস্তক্ষেপে নতুন জীবন পেল কেরানীগঞ্জে উদ্ধার হওয়া নবজাতক

১৬

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

১৭

ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

১৮

আঁধার

১৯

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নিয়ম

২০