সর্বশেষ
বিনোদন ডেস্ক
৮ অক্টোবর ২০২৬, ২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

ছবি: সংগৃহীত

বলিউড ও মারাঠি চলচ্চিত্রের প্রবীণ অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভোরে গুরুতর হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত সাড়া দেননি এই অভিনেতা।

স্থানীয় সময় সকাল ৫টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয় বলে জানা গেছে। এ ঘটনায় মেডিকো-লিগ্যাল কেস করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। তার মরদেহ গোয়া থেকে মুম্বাইয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।

১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নানা পাটেকর। দীর্ঘ ক্যারিয়ারে হিন্দি ও মারাঠি ভাষার অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকদের কাছে আলাদা জায়গা করে নেন তিনি।

‘পরিন্দা’ সিনেমায় অভিনয়ের জন্য ১৯৮৯ সালে সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান নানা পাটেকর। পরে ‘ক্রান্তিবীর’ সিনেমার জন্য ১৯৯৫ সালে সেরা অভিনেতা এবং ‘অগ্নিসাক্ষী’র জন্য ১৯৯৭ সালে সেরা পার্শ্ব অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অভিনয়ে মোট তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হন তিনি।

চলচ্চিত্রে দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।

‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘খামোশি: দ্য মিউজিক্যাল’, ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ ও ‘ওয়েলকাম’সহ বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন নানা পাটেকর।

তীব্র সংলাপ উপস্থাপন, শক্তিশালী অভিব্যক্তি এবং চরিত্রকে বাস্তবভাবে ফুটিয়ে তোলার অসাধারণ দক্ষতার কারণে ভারতীয় চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন তিনি। তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ‘গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠিত, সম্মানিত পরিবেশকর্মী ও বৃক্ষপ্রেমীরা

১

কালোজিরা কি সত্যিই সব রোগের ওষুধ? ধর্মীয় বিশ্বাস ও বিজ্ঞানের ব্যাখ্যা

২

সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

৩

ওমরাহ পালনে মক্কায় কেয়া পায়েল, নেতিবাচক মন্তব্য না করার আহ্বান

৪

কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে সফলভাবে শেষ হলো ‘রাওয়া বইমেলা ২০২৬’

৫

মক্কা-মদিনা আক্রান্ত হলে আপস নয়, সৌদি আরব চাইলে সেনা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৬

‘সময় যত গড়াচ্ছে, আরও তরুণী দেখাচ্ছে জয়া আহসান’

৭

শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

৮

বাংলাদেশে স্টারলিংক মোবাইল সেবা চালু, উচ্ছ্বাস ইলন মাস্কের

৯

ইউএনওর হস্তক্ষেপে নতুন জীবন পেল কেরানীগঞ্জে উদ্ধার হওয়া নবজাতক

১০

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

১১

ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

১২

আঁধার

১৩

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নিয়ম

১৪

সোশ্যাল মিডিয়ায় এআই ট্রেন্ড, বাড়ছে মিঠা পানির সংকটের শঙ্কা

১৫

প্রীতম-শেহতাজের দাম্পত্য জীবনের ইতি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

১৭

প্রেসক্লাবের সামনে অটোরিকশাচালকদের অবরোধ, যান চলাচল ব্যাহত

১৮

দেড় ঘণ্টায় তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

১৯

এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

২০