সর্বশেষ
Desh Scope 24
২ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জীবনের নতুন অধ্যায়ে পা রেখে সবার কাছে দোয়া চাইলেন মিথিলা

ছবি: সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবেও দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এবার পেশাগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের দীর্ঘদিনের চাকরি ছেড়ে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন এই অভিনেত্রী।

নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক দীর্ঘ পোস্টে নতুন কর্মজীবনের খবরটি জানিয়েছেন মিথিলা। তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন দায়িত্বে নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা ও মূল্যায়নে নেতৃত্ব দেবেন তিনি। প্রকল্পটির মূল কাজ প্রারম্ভিক শৈশব বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা এবং কমিউনিটি স্বাস্থ্য নিয়ে। বিশেষ করে জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়ক পরিবেশের সঙ্গে যুক্ত করার বিষয়টি গুরুত্ব পাবে।

মিথিলা জানান, স্থানীয় মানুষের প্রয়োজনের সঙ্গে গবেষণার লক্ষ্যকে সমন্বয় করা এবং তথ্য ও প্রমাণের ভিত্তিতে কার্যক্রমকে আরও কার্যকর করতে তার আন্তর্জাতিক উন্নয়ন খাতের অভিজ্ঞতা কাজে লাগাতে চান।

শুধু গবেষণা নয়, যুক্তরাষ্ট্রে শিক্ষকতাও শুরু করেছেন মিথিলা। একই সময়ে সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে (CUNY) অ্যাডজাংক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগ দিয়েছেন তিনি। সেখানে ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ বিষয়ে শিক্ষার্থীদের পড়াচ্ছেন।

নতুন এই যাত্রায় সাবেক প্রতিষ্ঠান ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন মিথিলা। তিনি জানান, পেশাগত জীবনের দীর্ঘ সময় ব্র্যাকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাকে সমৃদ্ধ করেছে। বিশেষ করে ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে প্রায় ১৫ বছর আন্তর্জাতিক উন্নয়ন খাতে কাজ করেছেন তিনি।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিবেশ ও অভিজ্ঞ গবেষকদের সঙ্গে কাজের সুযোগকে নিজের কর্মজীবনের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন মিথিলা। নতুন এই পথচলায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

অভিনয় ও বিনোদন জগতের পাশাপাশি উন্নয়ন খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবার গবেষণা ও শিক্ষকতার মাধ্যমে কাজে লাগাতে চান এই অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ‘গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠিত, সম্মানিত পরিবেশকর্মী ও বৃক্ষপ্রেমীরা

১

কালোজিরা কি সত্যিই সব রোগের ওষুধ? ধর্মীয় বিশ্বাস ও বিজ্ঞানের ব্যাখ্যা

২

সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

৩

ওমরাহ পালনে মক্কায় কেয়া পায়েল, নেতিবাচক মন্তব্য না করার আহ্বান

৪

কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে সফলভাবে শেষ হলো ‘রাওয়া বইমেলা ২০২৬’

৫

মক্কা-মদিনা আক্রান্ত হলে আপস নয়, সৌদি আরব চাইলে সেনা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৬

‘সময় যত গড়াচ্ছে, আরও তরুণী দেখাচ্ছে জয়া আহসান’

৭

শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

৮

বাংলাদেশে স্টারলিংক মোবাইল সেবা চালু, উচ্ছ্বাস ইলন মাস্কের

৯

ইউএনওর হস্তক্ষেপে নতুন জীবন পেল কেরানীগঞ্জে উদ্ধার হওয়া নবজাতক

১০

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

১১

ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

১২

আঁধার

১৩

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নিয়ম

১৪

সোশ্যাল মিডিয়ায় এআই ট্রেন্ড, বাড়ছে মিঠা পানির সংকটের শঙ্কা

১৫

প্রীতম-শেহতাজের দাম্পত্য জীবনের ইতি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

১৭

প্রেসক্লাবের সামনে অটোরিকশাচালকদের অবরোধ, যান চলাচল ব্যাহত

১৮

দেড় ঘণ্টায় তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

১৯

এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

২০