সর্বশেষ
বিনোদন ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জ্যাকলিন-রুদ্রর ‘একটা সিগারেট’

ছবি: সংগৃহীত

কবি হিসেবে পরিচিতি থাকলেও গত কয়েক বছরে মডেল ও অভিনেত্রী হিসেবেও সুনাম কুড়িয়েছেন জ্যাকলিন কাব্য। থিয়েটারে অভিনয়ের পাশাপাশি এবার তাকে দেখা যাবে পর্দায়। নতুন এই কাজে তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা রুদ্র শেখ।

গত বছর জি সিরিজের ব্যানারে প্রকাশিত একটি গানে জুটি হয়ে কাজ করেছিলেন জ্যাকলিন ও রুদ্র। গানটি দর্শক-শ্রোতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায়। এক বছরের ব্যবধানে নতুন কাজ নিয়ে আবারও একসঙ্গে ফিরেছেন তারা। এবার তাদের দেখা যাবে একটি শর্টফিল্মে।

‘চারুফিল্ম’ প্রোডাকশন হাউসের ব্যানারে নির্মিত শর্টফিল্মটির নাম ‘একটা সিগারেট’। মাদকবিরোধী সচেতনতামূলক বার্তার পাশাপাশি এতে তুলে ধরা হয়েছে একটি প্রেমের গল্প। এক যুগলের সম্পর্কের গল্পের মধ্য দিয়ে মাদকের ক্ষতিকর দিক ও এর বিরুদ্ধে সচেতনতার বার্তা তুলে ধরা হয়েছে।

শর্টফিল্মটির রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এবিএস নিবিড়। তিনি ‘চারুফিল্ম’-এর কর্ণধার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সৃজনশীল শিক্ষার্থীদের মেধাবিকাশে কাজ করে যাচ্ছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন স্থানে শর্টফিল্মটির শুটিং হয়েছে। মাত্র দুটি চরিত্রকে কেন্দ্র করে নির্মিত গল্পটিতে একদিকে যেমন রয়েছে প্রেমের আবহ, অন্যদিকে রয়েছে মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা। ফলে কাজটি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

নির্মাতারা জানিয়েছেন, খুব শিগগিরই ‘চারুফিল্ম’ (CharuFilm) ইউটিউব চ্যানেলে শর্টফিল্মটি প্রকাশ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ‘গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠিত, সম্মানিত পরিবেশকর্মী ও বৃক্ষপ্রেমীরা

১

কালোজিরা কি সত্যিই সব রোগের ওষুধ? ধর্মীয় বিশ্বাস ও বিজ্ঞানের ব্যাখ্যা

২

সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

৩

ওমরাহ পালনে মক্কায় কেয়া পায়েল, নেতিবাচক মন্তব্য না করার আহ্বান

৪

কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে সফলভাবে শেষ হলো ‘রাওয়া বইমেলা ২০২৬’

৫

মক্কা-মদিনা আক্রান্ত হলে আপস নয়, সৌদি আরব চাইলে সেনা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৬

‘সময় যত গড়াচ্ছে, আরও তরুণী দেখাচ্ছে জয়া আহসান’

৭

শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

৮

বাংলাদেশে স্টারলিংক মোবাইল সেবা চালু, উচ্ছ্বাস ইলন মাস্কের

৯

ইউএনওর হস্তক্ষেপে নতুন জীবন পেল কেরানীগঞ্জে উদ্ধার হওয়া নবজাতক

১০

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

১১

ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

১২

আঁধার

১৩

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নিয়ম

১৪

সোশ্যাল মিডিয়ায় এআই ট্রেন্ড, বাড়ছে মিঠা পানির সংকটের শঙ্কা

১৫

প্রীতম-শেহতাজের দাম্পত্য জীবনের ইতি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

১৭

প্রেসক্লাবের সামনে অটোরিকশাচালকদের অবরোধ, যান চলাচল ব্যাহত

১৮

দেড় ঘণ্টায় তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

১৯

এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

২০