সর্বশেষ
Desh Scope 24
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যাচেলর পয়েন্ট’-এর জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেতার প্রায় ৪৫ সেকেন্ডের ভিডিওটি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে পাভেলকে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায়। এ সময় তার কিছু অঙ্গভঙ্গি নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা হচ্ছে।

বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অভিনেতা পাভেল। তিনি জানান, ভিডিওতে থাকা নারী তার বান্ধবী। তাদের মধ্যে এর বাইরে অন্য কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।

ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশগ্রহণের মাধ্যমে দুই বাংলায় পরিচিতি পান পাভেল। প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন।

দেশে ফিরে স্টেজ শোয়ের পাশাপাশি নাটকে ছোট ছোট চরিত্রে অভিনয় শুরু করেন তিনি। নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়জীবনের শুরু হয় পাভেলের।

পরবর্তীতে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘জাকির হোসেন নেইমার’ ওরফে ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।

এরপর ‘ফিমেল’ সিরিজের প্রথম ও দ্বিতীয় কিস্তি, ‘স্ট্যাটাস’, ‘হোটেল রিল্যাক্স’ ও ‘হাউ সুইট’সহ বিভিন্ন নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন পাভেল। এসব কাজের মাধ্যমে দর্শকদের কাছেও নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন এই অভিনেতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে সফলভাবে শেষ হলো ‘রাওয়া বইমেলা ২০২৬’

১

মক্কা-মদিনা আক্রান্ত হলে আপস নয়, সৌদি আরব চাইলে সেনা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২

‘সময় যত গড়াচ্ছে, আরও তরুণী দেখাচ্ছে জয়া আহসান’

৩

শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

৪

বাংলাদেশে স্টারলিংক মোবাইল সেবা চালু, উচ্ছ্বাস ইলন মাস্কের

৫

ইউএনওর হস্তক্ষেপে নতুন জীবন পেল কেরানীগঞ্জে উদ্ধার হওয়া নবজাতক

৬

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

৭

ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

৮

আঁধার

৯

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নিয়ম

১০

সোশ্যাল মিডিয়ায় এআই ট্রেন্ড, বাড়ছে মিঠা পানির সংকটের শঙ্কা

১১

প্রীতম-শেহতাজের দাম্পত্য জীবনের ইতি

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

১৩

প্রেসক্লাবের সামনে অটোরিকশাচালকদের অবরোধ, যান চলাচল ব্যাহত

১৪

দেড় ঘণ্টায় তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

১৫

এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

১৬

বিমানবন্দর থেকে রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান

১৭

কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

১৮

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি, কবে থেকে?

১৯

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

২০