সর্বশেষ
বিনোদন ডেস্ক:
২ অগাস্ট ২০২৬, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিরতাজ জাহান জেবিনের নতুন ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’ আসছে ৫ আগস্ট ‎

‎শিরতাজ জাহান জেবিন, ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শিরতাজ জাহান জেবিন অভিনীত নতুন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘চাওয়া পাওয়া’ আগামী ৫ আগস্ট থেকে এনটিভির পর্দায় প্রচার শুরু হতে যাচ্ছে। রাকেশ বসু পরিচালিত এবং রোমো কর্পোরেশন প্রযোজিত এই ধারাবাহিক নাটকে জেবিনকে ‘মেধা’ চরিত্রে দেখা যাবে। নাটকটি প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৪০ মিনিটে সম্প্রচার হবে।

‎পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, স্বপ্ন, সংগ্রাম এবং জীবনের নানা বাস্তবতাকে ঘিরে নির্মিত এই ধারাবাহিকের রচয়িতা মনসুর রহমান চঞ্চল। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাকেশ বসু।

‎নাটকটিতে শিরতাজ জাহান জেবিনের পাশাপাশি অভিনয় করেছেন মীর রাব্বি, ইনতেখাব দিনার, জাকিয়া বারী মম, ডলি জহুর, মুনিরা ইউসুফ মেমী, মনু রাজু, মুকুল সিরাজ, অদিতি জামান স্নেহা, আনোয়ার শাহি, মনির আহমেদ শাকিল, নাফিস আহমেদ, মাহফুজ ইসলাম, খান সায়মন, শাহজাহান শোভন, শামসুদ্দোহা পাটোয়ারী দোহা, রিয়াদ তালুকদার, বাধন সরকার, শৌমিক বোস, সুনজিদা কানিজ প্রান্ত, জে গোমেজ, লামিশা তাহসীন খান মাইশা, লাবণ্য হোসেন জানশা, অনিক সিং সোহাগীসহ আরও অনেকে।

‎নাটকটির চিত্রগ্রহণ করেছেন অনিক দাস ও আল মামুন। সম্পাদনা ও রং বিন্যাস করেছেন শরীফ চৌধুরী। শীর্ষসঙ্গীত রচনা করেছেন আলফ্রেড খোকন এবং সুর ও কণ্ঠ দিয়েছেন এ.পি. শুভ। আবহসঙ্গীতে রয়েছেন এ.পি. শুভ ও আপেল মাহমুদ এমিল।

‎নির্মাতা ও কলাকুশলীদের প্রত্যাশা, গল্পনির্ভর এই ধারাবাহিকটি দর্শকদের কাছে ভিন্নধর্মী বিনোদনের আবেদন তৈরি করবে। তাই আগামী ৫ আগস্ট থেকে প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৪০ মিনিটে এনটিভির পর্দায় ‘চাওয়া পাওয়া’ দেখার জন্য দর্শকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিরো আলমই ভালো ছিল’, কেন বললেন জয়?

“অ্যাড. ফিদাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ব্লাজার নিন্দা ও প্রতিবাদ”

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উত্তরখানে গোপন বৈঠক: যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

১১

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

১২

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১৪

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১৫

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১৬

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৭

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৯

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

২০