ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শিরতাজ জাহান জেবিন অভিনীত নতুন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘চাওয়া পাওয়া’ আগামী ৫ আগস্ট থেকে এনটিভির পর্দায় প্রচার শুরু হতে যাচ্ছে। রাকেশ বসু পরিচালিত এবং রোমো কর্পোরেশন প্রযোজিত এই ধারাবাহিক নাটকে জেবিনকে ‘মেধা’ চরিত্রে দেখা যাবে। নাটকটি প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৪০ মিনিটে সম্প্রচার হবে।
পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, স্বপ্ন, সংগ্রাম এবং জীবনের নানা বাস্তবতাকে ঘিরে নির্মিত এই ধারাবাহিকের রচয়িতা মনসুর রহমান চঞ্চল। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাকেশ বসু।
নাটকটিতে শিরতাজ জাহান জেবিনের পাশাপাশি অভিনয় করেছেন মীর রাব্বি, ইনতেখাব দিনার, জাকিয়া বারী মম, ডলি জহুর, মুনিরা ইউসুফ মেমী, মনু রাজু, মুকুল সিরাজ, অদিতি জামান স্নেহা, আনোয়ার শাহি, মনির আহমেদ শাকিল, নাফিস আহমেদ, মাহফুজ ইসলাম, খান সায়মন, শাহজাহান শোভন, শামসুদ্দোহা পাটোয়ারী দোহা, রিয়াদ তালুকদার, বাধন সরকার, শৌমিক বোস, সুনজিদা কানিজ প্রান্ত, জে গোমেজ, লামিশা তাহসীন খান মাইশা, লাবণ্য হোসেন জানশা, অনিক সিং সোহাগীসহ আরও অনেকে।
নাটকটির চিত্রগ্রহণ করেছেন অনিক দাস ও আল মামুন। সম্পাদনা ও রং বিন্যাস করেছেন শরীফ চৌধুরী। শীর্ষসঙ্গীত রচনা করেছেন আলফ্রেড খোকন এবং সুর ও কণ্ঠ দিয়েছেন এ.পি. শুভ। আবহসঙ্গীতে রয়েছেন এ.পি. শুভ ও আপেল মাহমুদ এমিল।
নির্মাতা ও কলাকুশলীদের প্রত্যাশা, গল্পনির্ভর এই ধারাবাহিকটি দর্শকদের কাছে ভিন্নধর্মী বিনোদনের আবেদন তৈরি করবে। তাই আগামী ৫ আগস্ট থেকে প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৪০ মিনিটে এনটিভির পর্দায় ‘চাওয়া পাওয়া’ দেখার জন্য দর্শকদের আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রধান সম্পাদক: মোঃ সাব্বির (নিথিম)
সম্পাদক ও প্রকাশক: মোঃ তানজিলুল ইসলাম তামিম
Copyright © 2026 Desh Scope 24. All rights reserved.