সর্বশেষ
লিটন আফরোজ
১৭ মে ২০২৬, ১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিদিন ৯ ঘণ্টারও বেশি ঘুমান? হতে পারে ৫ সমস্যা

প্রতিদিন ৯ ঘণ্টারও বেশি ঘুমান? হতে পারে ৫ সমস্যা

পর্যাপ্ত ঘুম সুস্থ জীবনের অন্যতম শর্ত। চিকিৎসকরাও নিয়মিত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানোর পরামর্শ দেন। তবে অনেকেই মনে করেন, যত বেশি ঘুম তত বেশি বিশ্রাম। বাস্তবে কিন্তু অতিরিক্ত ঘুমও শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় ঘুমানো এবং অলস জীবনযাত্রা একসঙ্গে মিললে তা শরীরে নানামুখী জটিলতা তৈরি করতে পারে। এমনকি হৃদরোগ, স্থূলতা, মানসিক অবসাদ থেকে শুরু করে অকাল মৃত্যুর ঝুঁকিও বাড়তে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, দিনে নিয়মিত ৯ ঘণ্টার বেশি ঘুম এবং শারীরিক নিষ্ক্রিয়তা শরীরের স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলে। তাই পর্যাপ্ত ঘুম যেমন জরুরি, তেমনি অতিরিক্ত ঘুমের অভ্যাস থেকেও সতর্ক থাকা প্রয়োজন।

সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী, যারা অতিরিক্ত ঘুমোন বা দিনে ১০ থেকে ১২ ঘণ্টা ঘুমিয়ে কাটান এবং শারীরিকভাবে সক্রিয় নন, তাদের অকাল মৃত্যুর আশঙ্কা চারগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে।

প্রতিদিন ৯ ঘণ্টারও বেশি ঘুমান? হতে পারে ৫ সমস্যা
ওয়াশিং মেশিনে একবার কাপড় ধুলে কত টাকার বিদ্যুৎ খরচ হয়, জেনে নিন
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ঘুমের সঙ্গে শরীরচর্চার অভাব যোগ হলে তা আরও বিপজ্জনক হয়ে ওঠে। এতে হৃদরোগ, ডায়াবেটিস ও ক্যানসারের মতো অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ে। বর্তমানে বিশ্বজুড়ে এসব রোগে প্রতি বছর ৪ কোটিরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে, যা সংক্রামক রোগজনিত মৃত্যুর চেয়েও বেশি।

প্রতিদিন ৯ ঘণ্টারও বেশি ঘুমান? হতে পারে ৫ সমস্যা
কোন বয়সের পর নারীদের হাড় দুর্বল হতে শুরু করে?
বেশি ঘুমালে যেসব সমস্যা হতে পারে

১. বিষণ্ন তা ও মানসিক সমস্যার ঝুঁকি বাড়ে

২০১৮ সালের এক গবেষণায় দেখা যায়, অতিরিক্ত ঘুম মানুষের মধ্যে বিষণ্নতার প্রবণতা বাড়াতে পারে। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত ১০ ঘণ্টা বা তার বেশি সময় ঘুমান, তাদের মধ্যে বিষণ্নতার লক্ষণ প্রায় ৪৫ শতাংশ বেশি দেখা যায়।

২. মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়ে

অতিরিক্ত ঘুম মানুষের স্বাভাবিক মানসিক বিকাশ ও কর্মক্ষমতায় বাধা সৃষ্টি করতে পারে। এতে কাজের আগ্রহ কমে যায়, মনোযোগে ঘাটতি তৈরি হয় এবং ধীরে ধীরে অবসাদগ্রস্ততা বাড়তে পারে।

৩. বাড়তে পারে ওজন

বেশি ঘুমের কারণে শরীরের ওজন অস্বাভাবিকভাবে বাড়তে পারে। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ঘুমানো ব্যক্তিদের ওজন বৃদ্ধির হার অন্যদের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। দীর্ঘদিন এমন অভ্যাস থাকলে স্থূলতার ঝুঁকিও বাড়ে।

৪. হৃদযন্ত্রের সমস্যা দেখা দিতে পারে

নিয়মিত ৯ ঘণ্টার বেশি ঘুম হৃদযন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রায় তিন হাজার মানুষের ওপর চালানো এক গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ঘুমানো ব্যক্তিদের করোনারি আর্টারি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় দ্বিগুণ।

৫. কমে যেতে পারে আয়ু

একাধিক গবেষণায় উঠে এসেছে, অতিরিক্ত ঘুম মানুষের আয়ুর ওপরও প্রভাব ফেলতে পারে। প্রায় ১৪ লাখ মানুষের ওপর পরিচালিত গবেষণায় দেখা গেছে, যারা বেশি ঘুমান তাদের অকাল মৃত্যুর আশঙ্কা অন্যদের তুলনায় প্রায় ৩ শতাংশ বেশি।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

 

#NewsDBN

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিরো আলমই ভালো ছিল’, কেন বললেন জয়?

“অ্যাড. ফিদাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ব্লাজার নিন্দা ও প্রতিবাদ”

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উত্তরখানে গোপন বৈঠক: যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

১১

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

১২

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১৪

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১৫

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১৬

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৭

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৯

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

২০