সর্বশেষ
Desh Scope 24
১৬ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) ভোরে নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।

পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

পরিবারের বরাত দিয়ে জানা গেছে, এক ব্যক্তির সঙ্গে রিধিকার প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার আগে ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি।

ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মডেলিংয়ের পাশাপাশি নাটকেও অভিনয় করেছেন রিধিকা রিধি। তার অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিরো আলমই ভালো ছিল’, কেন বললেন জয়?

“অ্যাড. ফিদাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ব্লাজার নিন্দা ও প্রতিবাদ”

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উত্তরখানে গোপন বৈঠক: যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

১১

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

১২

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১৪

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১৫

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১৬

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৭

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৯

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

২০