
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার আসন্ন সিনেমা ‘ইথা’ নিয়ে দর্শকদের আগ্রহের পাশাপাশি ছবিটিতে অভিনয়ের জন্য তার পারিশ্রমিক নিয়েও চলছে নানা জল্পনা।
ইতোমধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির টিজার। এতে শ্রদ্ধার ভিন্নধর্মী লুক ও অভিনয়ের ঝলক দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। বিশেষ করে আগের পরিচিত গ্ল্যামারাস চরিত্রের বাইরে নতুন অবতারে তাকে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘ইথা’তে অভিনয়ের জন্য শ্রদ্ধা কাপুর প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। তবে এই তথ্যের বিষয়ে শ্রদ্ধা কিংবা সিনেমাটির নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
‘স্ত্রী ২’-এর সাফল্যের পর শ্রদ্ধার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এবার লক্ষ্মণ উটেকর পরিচালিত ‘ইথা’য় তাকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে।
জানা গেছে, প্রখ্যাত নৃত্যশিল্পী বিঠাবাঈ নারায়ণগাঁওকরের জীবন অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। ফলে অভিনয়ের পাশাপাশি চরিত্রটির জন্য শ্রদ্ধার প্রস্তুতি ও রূপান্তরও সিনেমাটির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।
মন্তব্য করুন