সর্বশেষ
নিজস্ব প্রতিবেদক
৬ অগাস্ট ২০২৬, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে বিশেষ সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

কেরানীগঞ্জ উপজেলার শাক্তা, কালিন্দি, জিনজিরা, আগানগর ও শুভাঢ্যা ইউনিয়নের আবাসিক ও শিল্প এলাকার বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর, সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক।

সভায় দক্ষিণ কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড), বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি, ইউনিয়নের পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রতিনিধিরা, পরিচ্ছন্নতা কর্মীদের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় পাঁচ ইউনিয়নের আবাসিক ও শিল্প এলাকার বর্জ্য অপসারণ, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা নিশ্চিত করা, পরিবেশ দূষণ রোধ, পরিচ্ছন্নতা কার্যক্রমের মানোন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর বাস্তবসম্মত সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. উমর ফারুক বলেন, “পরিচ্ছন্ন ও বাসযোগ্য কেরানীগঞ্জ গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, শিল্পপ্রতিষ্ঠান, পরিচ্ছন্নতা কর্মী এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না এবং সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিরো আলমই ভালো ছিল’, কেন বললেন জয়?

“অ্যাড. ফিদাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ব্লাজার নিন্দা ও প্রতিবাদ”

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উত্তরখানে গোপন বৈঠক: যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

১১

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

১২

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১৪

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১৫

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১৬

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৭

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৯

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

২০