সর্বশেষ
Desh Scope 24
৪ অগাস্ট ২০২৬, ৩:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৬ জনের আমৃত্যু কারাদণ্ড

ছবি: সংগৃহীত

দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় চার বছর আগে সংঘটিত দুই তরুণীকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয় যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম (জর্জ)।

দণ্ডপ্রাপ্তরা হলেন— রাহুল (২৩), মো. ডায়মন্ড (২০), আফসার উদ্দিন অনিম (২২), পারভেজ হক পলাশ (২৫), মিনহাজ আবেদীন (২১) এবং মিনহাজ বাবু (২৪)। তাদের মধ্যে রাহুল বর্তমানে পলাতক, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

রায়ে আদালত নির্দেশ দেন, দণ্ডপ্রাপ্তদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ড আদায় করে তা ভুক্তভোগী বা তাদের পরিবারকে প্রদান করতে হবে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন জন্মদিনের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে দুই তরুণীসহ তাদের বন্ধুরা শুভাঢ্যা এলাকায় যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অভিযুক্তরা তাদের পথরোধ করে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ভুক্তভোগীদের বন্ধুদের ভয়ভীতি দেখিয়ে মারধর করা হয় এবং তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। পরে দুই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করা হয় এবং সেই ঘটনার ভিডিও ধারণ করা হয়।

ঘটনার পর ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। তদন্তের একপর্যায়ে মিনহাজ আবেদীনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী, তার কাছ থেকে একটি মোবাইল উদ্ধার করা হয় যাতে ঘটনার ভিডিও পাওয়া যায়।

তদন্ত শেষে ২০২৩ সালের ৩০ এপ্রিল পুলিশ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিরো আলমই ভালো ছিল’, কেন বললেন জয়?

“অ্যাড. ফিদাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ব্লাজার নিন্দা ও প্রতিবাদ”

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উত্তরখানে গোপন বৈঠক: যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

১১

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

১২

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১৪

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১৫

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১৬

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৭

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৯

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

২০