
সাধারণ মানুষের মতোই নিয়ম মেনে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় অংশ নিয়ে লাইসেন্স অর্জন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
রবিবার (২ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিনি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় অংশগ্রহণ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাইমা রহমান অন্যদের মতোই লাইনে দাঁড়িয়ে নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন করেন।
কেন্দ্রে আসার আগে তার উপস্থিতি সম্পর্কে কেউ অবগত ছিলেন না বলেও জানা গেছে। পুরো প্রক্রিয়াজুড়ে তিনি কোনো বিশেষ সুবিধা গ্রহণ করেননি।
প্রধানমন্ত্রীর কন্যা হয়েও সাধারণ নিয়ম অনুসরণ করায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে প্রশংসা কুড়াচ্ছেন ব্যারিস্টার জাইমা রহমান।
মন্তব্য করুন