
বাংলাদেশের শোবিজ ও রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ মেঘনা আলম আবারও আলোচনার কেন্দ্রে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সরব অবস্থানের জন্য তিনি আগেও বহুবার সমালোচনা ও প্রশংসা—দুটোরই মুখোমুখি হয়েছেন।
সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম-কে ঘিরে একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তীব্র ভাষায় মন্তব্য করেন মেঘনা আলম।
তিনি বলেন, কিছু রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে প্রায়ই নিম্নবিত্ত বা গৃহকর্মী শ্রেণির নারীদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠে। একই সঙ্গে তিনি দাবি করেন, অভিনেত্রী বা মডেলদের নিয়ে গুজব ছড়ানো সহজ হলেও বাস্তবে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করা ততটা সহজ নয়।
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ তার বক্তব্যকে সমর্থন করেছেন, আবার অনেকেই এটিকে অপ্রাসঙ্গিক ও বিতর্ক উসকে দেওয়ার মতো বলে সমালোচনা করেছেন।
এদিকে, অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতোমধ্যে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে। দলীয় তদন্তে নৈতিক স্খলনের প্রমাণ পাওয়ায় গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (২২ জুলাই) বিকেলে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এর আগে তার একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।
মন্তব্য করুন