
স্পেনের বিপক্ষে আজকের বিশ্বকাপ ফাইনাল ঘিরে উত্তেজনায় ফুটছে আর্জেন্টিনা। ম্যাচ শুরুর আগেই দেশটির সরকারে জোর আলোচনা—যদি আর্জেন্টিনা জিতে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়, তাহলে আগামীকাল (সোমবার) জাতীয় ছুটি ঘোষণা করা হতে পারে।
স্থানীয় সংবাদমাধ্যম ক্লারিন জানিয়েছে, পুরো সিদ্ধান্তই নির্ভর করছে ফাইনালের ফলাফলের ওপর। কোচ লিওনেল স্কালোনির দল যদি শিরোপা জিতে নেয়, তাহলে দেশজুড়ে উদযাপনের সুযোগ করে দিতে সরকার ছুটি ঘোষণার দিকে এগোবে।
২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ের পর যেমন পুরো দেশ রাস্তায় নেমে উৎসবে মেতেছিল, ঠিক তেমন দৃশ্য আবারও দেখতে চায় সরকার। সে সময় জরুরি ডিক্রির মাধ্যমে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছিল, আর লাখো মানুষ বুয়েনস আইরেসের রাস্তায় নেমে ঐতিহাসিক উদযাপন করেছিল।
এবারও আগাম প্রস্তুতি শুরু হয়ে গেছে। ট্রফি জয়ী দল দেশে ফিরলে কীভাবে নিরাপত্তা ও লজিস্টিকস সামলানো হবে, তা নিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে সরকারের আলোচনা চলছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে—উদযাপন কেমন হবে, সেটি পুরোপুরি খেলোয়াড় ও কোচিং স্টাফের সিদ্ধান্ত। সরকার শুধু সহায়তা দেবে।
মন্তব্য করুন