সর্বশেষ
Desh Scope 24
২ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪০ দশমিক ৭৮ ভরি স্বর্ণালংকারসহ দুই ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের ওজন ৪৭৫ দশমিক ৬ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা।

আটক ব্যক্তিরা হলেন—খায়রুল হাসান আকন (২৯) ও শেখ আরিফুল ইসলাম (৪৬)।

এয়ারপোর্ট এপিবিএন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলার বহির্গেট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ওই দুই ব্যক্তি। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা সেখান থেকে পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন।

পরে তাদের দেহ তল্লাশি করে ২১ ক্যারেটের মোট ৪৭৫ দশমিক ৬ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বিভিন্ন দেশ থেকে অজ্ঞাত যাত্রীদের মাধ্যমে স্বর্ণালংকারগুলো বাংলাদেশে আনার কথা জানিয়েছেন বলে দাবি করেছে এপিবিএন। পরে চোরাচালানের উদ্দেশ্যে এসব স্বর্ণ নিজেদের হেফাজতে নেন তারা। পুলিশের দাবি, আটক দুজন দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত।

এ ঘটনায় মঙ্গলবার বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫-ডি ধারায় রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণ এনে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে মামলাটি করা হয়।

এয়ারপোর্ট এপিবিএনের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে এপিবিএনের অভিযান অব্যাহত রয়েছে। স্বর্ণ ও মাদক চোরাচালান প্রতিরোধে বিমানবন্দর এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১০

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১১

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১২

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৩

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৫

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

১৬

নজরুল বর্ষ উপলক্ষে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৭

ব্যক্তিগত তথ্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ, শাহবাগ থানায় ঢাবি শিক্ষকের জিডি

১৮

সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি

১৯

বিএনপির অসংখ্য ত্যাগীরা এখন দলের গুরুত্বপূর্ণ জায়গায় নেই: রুমিন

২০