সর্বশেষ
গ্রেপ্তারি পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমণি দ্রব্যমূল্যের চাপে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্ত, খাবারের তালিকা থেকেও বাদ পড়ছে মাছ-মাংস গাজীপুরে ঝুটের গুদামে আগুন, ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে আ.লীগ ক্ষমতায় ফিরলে সাদিক আবার ছাত্রলীগে যোগ দেবেন: রাশেদ বান্দরবানে অবৈধভাবে বাঁশ পাচারের সময় একজন আটক প্যারিস যাওয়ার সামর্থ্য ছিল না, দার্জিলিংকেই ‘প্যারিস’ বানিয়েছিলেন শাহরুখ খান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ গায়ে হলুদের সাজে তৌসিফ-সাফা, ভাইরাল ভিডিও ঘিরে ভক্তদের কৌতূহল কেরানীগঞ্জে ইউএনওর নেতৃত্বে অভিযান, উচ্ছেদ হলো দুই শতাধিক অবৈধ দোকান
Desh Scope 24
৩০ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ঢাকার ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত চার শিশুকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

বুধবার (২৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) রাতে মানিকদী আমতলা এলাকায় গুলিবিদ্ধ হওয়ার একটি ঘটনার তদন্তে নেমে গোপন সংবাদের ভিত্তিতে চার শিশুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি বাসার ছাদের ইটের স্তূপের ভেতর থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পার্টি করার সময় অস্ত্রটি দেখানোর একপর্যায়ে অসাবধানতাবশত গুলি ছুটে একজন গুলিবিদ্ধ হন। এছাড়া, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অস্ত্রটি ব্যবহার করে কিশোর গ্যাং-এর বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।

এ ঘটনায় অস্ত্র আইনে ক্যান্টনমেন্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেপ্তারি পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমণি

১

দ্রব্যমূল্যের চাপে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্ত, খাবারের তালিকা থেকেও বাদ পড়ছে মাছ-মাংস

২

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে

৩

আ.লীগ ক্ষমতায় ফিরলে সাদিক আবার ছাত্রলীগে যোগ দেবেন: রাশেদ

৪

বান্দরবানে অবৈধভাবে বাঁশ পাচারের সময় একজন আটক

৫

প্যারিস যাওয়ার সামর্থ্য ছিল না, দার্জিলিংকেই ‘প্যারিস’ বানিয়েছিলেন শাহরুখ খান

৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৭

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ

৮

গায়ে হলুদের সাজে তৌসিফ-সাফা, ভাইরাল ভিডিও ঘিরে ভক্তদের কৌতূহল

৯

কেরানীগঞ্জে ইউএনওর নেতৃত্বে অভিযান, উচ্ছেদ হলো দুই শতাধিক অবৈধ দোকান

১০

যুক্তরাজ্যে ‘আঠারো আনা বাঙালিয়ানা’র ওয়েবসাইট উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

চার দিন বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাস সরবরাহ

১২

দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

চট্টগ্রামে চাকরিরত পাঁচ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের উদ্যোগ

১৪

তরুণদের মধ্যেও বাড়ছে কোলন ক্যানসারের ঝুঁকি, যেসব লক্ষণে সতর্ক হবেন

১৫

আইবিএস কি শুধু পেটের সমস্যা, নাকি মনের সঙ্গেও রয়েছে গভীর সম্পর্ক?

১৬

তাহসিফের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দিশা, যা বলল পুলিশ

১৭

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

১৮

সিনেমা-নাটক ছাড়লেন চিত্রনায়ক রাসেল মিয়া, মনোযোগ দিতে চান আল্লাহর পথে

১৯

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

২০