
আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে মোট ২১ দিনের ছুটি ভোগ করবেন শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উপলক্ষে এ দুই মাসে একাধিক দিন বন্ধ থাকবে।
আগস্ট মাসে সাপ্তাহিক ছুটি রয়েছে মোট ৯ দিন। এর পাশাপাশি ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট ‘আখেরি সাহার শোম্বা’ এবং ২৬ আগস্ট ‘ঈদে মিলাদুন্নবী (সা.)’ উপলক্ষে আরও ৩ দিনের সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। ফলে আগস্ট মাসে মোট ছুটির সংখ্যা দাঁড়াচ্ছে ১২ দিন।
অন্যদিকে সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক ছুটি রয়েছে ৮ দিন। এছাড়া ২৪ সেপ্টেম্বর ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ উপলক্ষে একদিন সরকারি ছুটি থাকবে। তবে ‘মধু পূর্ণিমা’ ও ‘শুভ মহালয়া’ নির্ধারিত ছুটি শনিবারে পড়ায় অতিরিক্ত কোনো ছুটি যোগ হবে না।
সব মিলিয়ে সেপ্টেম্বর মাসে মোট ছুটি দাঁড়াচ্ছে ৯ দিন। দুই মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটি একত্রে মোট ২১ দিনে পৌঁছাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য করুন