সর্বশেষ
অনলাইন নিউজডেস্ক
৩১ মে ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“অসামাজিক কার্যকলাপের কোনো প্রমাণ মেলেনি” — টঙ্গীর জাভান হোটেল!

গাজীপুর প্রতিনিধি:

টঙ্গীর জাভান হোটেলে পরিচালিত ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপ কিংবা মাদক সংশ্লিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ হারিস।

গত বুধবার বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) টঙ্গীর জাভান হোটেলে অভিযান পরিচালনা করে। মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পূর্ব বিভাগের ডিসি অশোক কুমারের বরাত দিয়ে জানানো হয়, অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।

দীর্ঘ প্রায় দেড় ঘণ্টাব্যাপী অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এসআই মোহাম্মদ হারিস।

তিনি বলেন, “বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। তদন্ত ও তল্লাশির পর ইয়াবা কিংবা অসামাজিক কার্যকলাপের কোনো প্রমাণ পাওয়া যায়নি।”

এদিকে, অভিযানের পর সামাজিক মাধ্যমে প্রচারিত একটি লাইভ ভিডিও নিয়ে প্রশ্ন তুলেছে জাভান হোটেল কর্তৃপক্ষ। তাদের দাবি, সিসিটিভি ফুটেজ অনুযায়ী রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে ডিবি সদস্যরা অভিযান শেষ করে স্থান ত্যাগ করেন। তবে পরে সামাজিক মাধ্যমে ঘটনাটি চলমান অভিযান হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ তাদের।

এ বিষয়ে সংশ্লিষ্ট সংবাদকর্মী বা গণমাধ্যম প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া যায়নি। হোটেল কর্তৃপক্ষের দাবি, একটি পক্ষ পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছে। তবে এসব অভিযোগের স্বাধীন যাচাই সম্ভব হয়নি।

লি/আ/নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিরো আলমই ভালো ছিল’, কেন বললেন জয়?

“অ্যাড. ফিদাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ব্লাজার নিন্দা ও প্রতিবাদ”

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উত্তরখানে গোপন বৈঠক: যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

১১

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

১২

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১৪

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১৫

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১৬

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৭

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৯

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

২০