সর্বশেষ
গ্রেপ্তারি পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমণি দ্রব্যমূল্যের চাপে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্ত, খাবারের তালিকা থেকেও বাদ পড়ছে মাছ-মাংস গাজীপুরে ঝুটের গুদামে আগুন, ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে আ.লীগ ক্ষমতায় ফিরলে সাদিক আবার ছাত্রলীগে যোগ দেবেন: রাশেদ বান্দরবানে অবৈধভাবে বাঁশ পাচারের সময় একজন আটক প্যারিস যাওয়ার সামর্থ্য ছিল না, দার্জিলিংকেই ‘প্যারিস’ বানিয়েছিলেন শাহরুখ খান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ গায়ে হলুদের সাজে তৌসিফ-সাফা, ভাইরাল ভিডিও ঘিরে ভক্তদের কৌতূহল কেরানীগঞ্জে ইউএনওর নেতৃত্বে অভিযান, উচ্ছেদ হলো দুই শতাধিক অবৈধ দোকান
Desh Scope 24
২৩ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তি পেলো আব্দুল্লাহ আলিফের নতুন নাটক ‘উজান ভাটির সংসার’

ছবি: সংগৃহীত

আজ মুক্তি পেয়েছে নির্মাতা আব্দুল্লাহ আলিফের নতুন নাটক ‘উজান ভাটির সংসার’। গ্রামীণ পারিবারিক সম্পর্ক, ত্যাগ ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত এই নাটকটি ইতোমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে।

নাটকের কাহিনিতে দেখা যায়, বড় ভাই শফিক মিয়া নিজের জীবনের সব সুখ বিসর্জন দিয়ে ছোট ভাই সাগর ও বোন টিয়াকে বড় করে তোলেন। কিন্তু এক পর্যায়ে এক কুচক্রী ব্যক্তির প্ররোচনায় ভাই-বোনের মনে বড় ভাইকে ঘিরে জন্ম নেয় সন্দেহ ও ভুল বোঝাবুঝি। সেই ভুল ধারণা ধীরে ধীরে একটি সুখী পরিবারকে ভাঙনের দিকে ঠেলে দেয়।

পরিচালক আব্দুল্লাহ আলিফ গল্পটিতে দেখিয়েছেন কীভাবে সামান্য চক্রান্ত একটি পরিবারের বন্ধনকে দুর্বল করে দিতে পারে। তবে নাটকের শেষাংশে সত্য প্রকাশ পায় এবং সব ভুল ভেঙে গিয়ে রক্তের সম্পর্ক ও নিঃস্বার্থ ভালোবাসার জয় ঘটে।

নাটকটিতে অভিনয় করেছেন সৈকত প্রামানিক, নূর এ কানচন, ইয়ামিন শিমুল, এয়াসিন প্রামানিক, খায়রুন নিশাত মনি, শিখ চাঁদনী, ইশা, শফিকুলসহ আরও অনেকে। চিত্রগ্রহণ করেছেন আনামুল হক হৃদয়। ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে এলকে স্টুডিও। প্রধান সহকারী পরিচালক হিসেবে ছিলেন সজীব আহমেদ সাবেত। স্থিরচিত্র ধারণ করেছেন রিংকু অধিকারী এবং মেকআপে ছিলেন রাসেল। প্রযোজনা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন গোলাপ। নাটকটি ৩০০ ফিট, পূর্বাচলে শুটিং করা হয়েছে এবং প্রযোজনা করেছে বিয়ন্ড ফিল্মস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেপ্তারি পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমণি

১

দ্রব্যমূল্যের চাপে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্ত, খাবারের তালিকা থেকেও বাদ পড়ছে মাছ-মাংস

২

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে

৩

আ.লীগ ক্ষমতায় ফিরলে সাদিক আবার ছাত্রলীগে যোগ দেবেন: রাশেদ

৪

বান্দরবানে অবৈধভাবে বাঁশ পাচারের সময় একজন আটক

৫

প্যারিস যাওয়ার সামর্থ্য ছিল না, দার্জিলিংকেই ‘প্যারিস’ বানিয়েছিলেন শাহরুখ খান

৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৭

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ

৮

গায়ে হলুদের সাজে তৌসিফ-সাফা, ভাইরাল ভিডিও ঘিরে ভক্তদের কৌতূহল

৯

কেরানীগঞ্জে ইউএনওর নেতৃত্বে অভিযান, উচ্ছেদ হলো দুই শতাধিক অবৈধ দোকান

১০

যুক্তরাজ্যে ‘আঠারো আনা বাঙালিয়ানা’র ওয়েবসাইট উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

চার দিন বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাস সরবরাহ

১২

দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

চট্টগ্রামে চাকরিরত পাঁচ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের উদ্যোগ

১৪

তরুণদের মধ্যেও বাড়ছে কোলন ক্যানসারের ঝুঁকি, যেসব লক্ষণে সতর্ক হবেন

১৫

আইবিএস কি শুধু পেটের সমস্যা, নাকি মনের সঙ্গেও রয়েছে গভীর সম্পর্ক?

১৬

তাহসিফের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দিশা, যা বলল পুলিশ

১৭

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

১৮

সিনেমা-নাটক ছাড়লেন চিত্রনায়ক রাসেল মিয়া, মনোযোগ দিতে চান আল্লাহর পথে

১৯

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

২০