
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে একই দিন পল্লবী থানার একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের নথি ঢাকার আদালতে জমা দেন গাজী নজরুল ইসলাম। ১০ আগস্ট হাইকোর্ট থেকে তিনি আট সপ্তাহের জামিন পেয়েছিলেন।
মরিয়মের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের তদন্ত ও ফরেনসিক কার্যক্রমের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
মন্তব্য করুন