আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার মতে, হাসপাতালটি বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সম্প্রতি ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত সম্পন্ন হওয়ার আগেই হাসপাতালের লাইসেন্স বাতিল করা সঠিক সিদ্ধান্ত নয়।
ডা. শফিকুর রহমান বলেন, তদন্তে কারও অবহেলা বা দায় প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু দীর্ঘদিন ধরে স্বল্প খরচে চিকিৎসাসেবা দিয়ে আসা একটি হাসপাতাল বন্ধ করে দিলে তার প্রভাব সাধারণ মানুষের ওপরই পড়বে।
তিনি আরও উল্লেখ করেন, আদ্-দ্বীন একটি মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে শত শত মেডিকেল শিক্ষার্থী ও নার্সিং শিক্ষার্থী অধ্যয়ন করছেন। হাসপাতালের কার্যক্রম বন্ধ হলে তাদের শিক্ষাজীবনও অনিশ্চয়তার মুখে পড়তে পারে।
শিক্ষার্থী ও জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে সরকারের প্রতি সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানান জামায়াত আমির।
Reporter Name 















