Dhaka 11:34 pm, Saturday, 13 June 2026

লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে যা বলল আদ্-দ্বীন কর্তৃপক্ষ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:15:24 am, Friday, 12 June 2026
  • 9 Time View

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে আবেদন করার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের নেওয়া সিদ্ধান্তের পর শুক্রবার (১২ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা তারা যথাযথভাবে মেনে চলবে এবং রোগীদের চিকিৎসাসেবায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তারা আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সরকারের কাছে পুনর্বিবেচনার আবেদন করা হবে। জনস্বার্থের কথা বিবেচনা করে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যে ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে, সেটি ইতোমধ্যে বন্ধ রাখা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে ওই ওয়ার্ডের প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতিও দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ছাড়া রোগী স্থানান্তরের ক্ষেত্রে কোনো ধরনের ভোগান্তি বা ক্ষতি না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আদ্-দ্বীন হাসপাতাল। কর্তৃপক্ষের দাবি, রোগীদের পাশে তারা সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফেসবুক বিভ্রাট নিয়ে যা জানালেন মেটার মুখপাত্র

লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে যা বলল আদ্-দ্বীন কর্তৃপক্ষ

আপডেট সময় : 08:15:24 am, Friday, 12 June 2026