বিনোদন ডেক্স
‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি অসুস্থ হয়ে পড়েছেন। গলায় সিস্ট ধরা পড়ায় চিকিৎসকদের পরামর্শে তিনি বর্তমানে ৭ দিনের সম্পূর্ণ ভয়েস রেস্টে রয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) ফেসবুকে দেওয়া এক পোস্টে অমি জানান, দাঁতের সমস্যার কারণে কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। এর মধ্যেই ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শুরু করেন। তবে শুটিং চলাকালে হঠাৎ গলায় তীব্র অস্বস্তি অনুভব করেন এবং তার কণ্ঠস্বর দুর্বল হয়ে যায়। একপর্যায়ে ঠিকমতো কথাও বলতে পারছিলেন না তিনি।
পরে হাসপাতালে গেলে চিকিৎসকরা তার গলায় একটি সিস্ট শনাক্ত করেন। চিকিৎসকদের মতে, আগামী ৭ দিন বিশ্রামের পরও অবস্থার উন্নতি না হলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
নিজের পোস্টে অমি বলেন, তিনি দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে চান। নিয়মিত দর্শকদের জন্য নতুন পর্ব নির্মাণের বিষয়টিও উল্লেখ করেন তিনি। পাশাপাশি ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন।
Reporter Name 















