Dhaka 11:38 pm, Saturday, 13 June 2026

ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের

  • Reporter Name
  • আপডেট সময় : 05:44:18 am, Thursday, 11 June 2026
  • 15 Time View

ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১০ জুন) হোয়াইট হাউসের ‘র‌্যাপিড রেসপোন্স’ নামের একটি অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে প্রকাশিত বিবৃতিতে তিনি এ হুমকি দেন।

বিবৃতিতে ট্রাম্প বলেন, “গতকাল আমরা তাদের ওপর কঠোর আঘাত হেনেছি। আজও একইভাবে আঘাত হানতে যাচ্ছি। এখন দেখা যাক, চুক্তির কী হয়।”

তিনি আরও অভিযোগ করেন, ইরান ইচ্ছাকৃতভাবে চুক্তির বিষয়টি ঝুলিয়ে রাখছে। তার ভাষায়, “আমরা একটি চুক্তির খুব কাছাকাছি ছিলাম। কিন্তু তারা আমাদের বোকা বানাচ্ছে। কারণ তারা আগে দুর্বল নেতৃত্বের সঙ্গে কাজ করেছে।”

এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টেও একই ধরনের কড়া বক্তব্য দেন ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন, ইরানের সামরিক শক্তি প্রায় ধ্বংস হয়ে গেছে এবং তাদের নৌ ও বিমান বাহিনী কার্যত অকার্যকর।

ট্রাম্প আরও বলেন, “ইরান শুধু কথার ফুলঝুরি ছড়ায়, বাস্তবে কিছুই করে না। মধ্যপ্রাচ্যের এই দাদাগিরি করা শক্তি এখন শেষ।”

উল্লেখ্য, চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার (৯ জুন) হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি হেলিকপ্টার ভূপাতিত করে ইরান। এর জবাবে ইরানের ওপর পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফেসবুক বিভ্রাট নিয়ে যা জানালেন মেটার মুখপাত্র

ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের

আপডেট সময় : 05:44:18 am, Thursday, 11 June 2026