Dhaka 1:14 am, Sunday, 14 June 2026

বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

  • Reporter Name
  • আপডেট সময় : 06:21:40 am, Thursday, 11 June 2026
  • 14 Time View

অপেক্ষার অবসান। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার গভীর রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ম্যাচের আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করবেন কলম্বিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী শাকিরা। তাঁর সঙ্গে থাকবেন নাইজেরিয়ার আফ্রোবিটস তারকা বার্না বয়। দুজন মিলে পরিবেশন করবেন এবারের বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’।

এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেবেন লাতিন সংগীতশিল্পী জে বালভিন এবং জনপ্রিয় ব্যান্ড মানার সদস্যরাও।

উদ্বোধনী ম্যাচটি ফিরিয়ে আনছে ২০১০ বিশ্বকাপের স্মৃতি। সে সময় দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত বিশ্বকাপের প্রথম ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। ১৬ বছর পর আবারও উদ্বোধনী লড়াইয়ে দেখা হচ্ছে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার।

নিজেদের মাঠে খেলতে নামা মেক্সিকোকে এগিয়ে রাখছেন বিশ্লেষকেরা। অভিজ্ঞ গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন। অভিজ্ঞতা ও তরুণ শক্তির সমন্বয়ে গড়া দলটি সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে রয়েছে। সর্বশেষ আট ম্যাচের ছয়টিতেই প্রতিপক্ষকে গোল করতে দেয়নি তারা।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও আত্মবিশ্বাসী। দ্রুত পাল্টা আক্রমণে দক্ষ দলটি বিশ্বকাপে নিজেদের সর্বশেষ নয় ম্যাচের প্রতিটিতেই গোল করেছে। ফলে উদ্বোধনী ম্যাচে জমজমাট লড়াইয়ের প্রত্যাশা করছেন ফুটবলপ্রেমীরা।

তবে বিশ্বকাপের উদ্বোধনী উৎসব শুধু মেক্সিকোতেই সীমাবদ্ধ থাকছে না। শুক্রবার বাংলাদেশ সময় একই সময়ে কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে মঞ্চ মাতাবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও আলিসিয়া কারা।

এ ছাড়া শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে বসবে উদ্বোধনী আয়োজনের শেষ পর্ব। হলিউড ঘরানার সেই অনুষ্ঠানে অংশ নেবেন ক্যাটি পেরি, লিসা, ফিউচার ও অ্যানিত্তার মতো আন্তর্জাতিক তারকারা।

বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন ঘিরে ইতোমধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে তিন স্বাগতিক দেশজুড়ে। এখন অপেক্ষা মাঠের লড়াই শুরুর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফেসবুক বিভ্রাট নিয়ে যা জানালেন মেটার মুখপাত্র

বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

আপডেট সময় : 06:21:40 am, Thursday, 11 June 2026