পশ্চিমবঙ্গের রাজনীতিতে সম্প্রতি ছড়িয়ে পড়া তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের সম্ভাব্য একীভূত হওয়ার গুঞ্জনকে সরাসরি নাকচ করে দিয়েছে কেসি ভেনুগোপাল।
কংগ্রেসের এই শীর্ষ নেতা জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে সাম্প্রতিক বৈঠকে শুধুমাত্র জাতীয় রাজনৈতিক ইস্যু নিয়েই আলোচনা হয়েছে, দুই দলের একীভূত হওয়ার কোনো প্রসঙ্গ ওঠেনি।
দিল্লিতে সোনিয়া গান্ধী-র সঙ্গে মমতার বৈঠকের পর রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হলেও কংগ্রেস নেতৃত্ব তা ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি করেছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ-ও জানিয়েছেন, গণমাধ্যমে প্রকাশিত একীভূত হওয়ার খবরের কোনো সত্যতা নেই।
তবে রাজনৈতিক মহলের একটি অংশের দাবি, পশ্চিমবঙ্গে সাংগঠনিক দুর্বলতা ও দলীয় চাপে কংগ্রেস নেতৃত্ব এ বিষয়ে কোনো সিদ্ধান্ত থেকে সরে এসেছে। উল্লেখ্য, ১৯৯৮ সালে কংগ্রেস ছেড়ে নিজস্ব দল গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক রাজনৈতিক চ্যালেঞ্জ ও দলীয় সংকটের মধ্যেই তার দিল্লি সফর এবং কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক নতুন করে আলোচনার জন্ম দেয়।
Reporter Name 














