বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ড. নূরুন্নাহার চৌধুরী। এর আগে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
অন্যদিকে, মন্ত্রণালয়টির বর্তমান সচিব ফাহমিদা আখতার বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন। তাঁর অবসরে যাওয়ার প্রেক্ষাপটে নতুন সচিব হিসেবে দায়িত্ব পাচ্ছেন ড. নূরুন্নাহার চৌধুরী।
প্রধান সম্পাদক: মোঃ সাব্বির (নিথিম)
সম্পাদক ও প্রকাশক: মোঃ তানজিলুল ইসলাম তামিম
Copyright © 2026 Desh Scope 24. All rights reserved.