শিক্ষা, ফ্যাশন, উদ্যোক্তা কার্যক্রম ও মানবসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেরা শোবিজ অ্যাওয়ার্ড শোতে সম্মাননায় ভূষিত হয়েছেন রোকসানা আক্তার নিহা। তাঁকে মালিয়াত ফাউন্ডেশনের সিইও ও দক্ষ উদ্যোক্তা হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।
রোকসানা আক্তার নিহা ইডেন মহিলা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ফ্যাশন ও সৌন্দর্যচর্চার প্রতি আগ্রহ থেকে তিনি গড়ে তুলেছেন নিজের পোশাক ব্র্যান্ড ‘মালিয়াত’। পাশাপাশি আন্তর্জাতিক সনদপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট হিসেবেও কাজ করছেন তিনি।
পেশাগত কর্মকাণ্ডের পাশাপাশি মানবসেবামূলক উদ্যোগেও সক্রিয় রোকসানা আক্তার নিহা। তাঁর তত্ত্বাবধানে পরিচালিত মালিয়াত ফাউন্ডেশনের মূল লক্ষ্য দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। নিজের সামর্থ্য ও উদ্যোগকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে অবদান রাখার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।
রোকসানা আক্তার নিহার কাছে সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ নয়; বরং নিজের অবস্থানকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাও তাঁর অন্যতম লক্ষ্য। ফ্যাশন ও বিউটি ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান সুদৃঢ় করার পাশাপাশি মানবসেবামূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার স্বপ্ন দেখেন তিনি।
সাবেরা শোবিজ অ্যাওয়ার্ড শোতে পাওয়া এই সম্মাননা তাঁর কর্মময় পথচলায় নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পেশাগত দক্ষতা, নিজস্ব উদ্যোগ ও মানবিক মূল্যবোধকে সঙ্গে নিয়ে ভবিষ্যতেও এগিয়ে যেতে চান রোকসানা আক্তার নিহা।
প্রধান সম্পাদক: মোঃ সাব্বির (নিথিম)
সম্পাদক ও প্রকাশক: মোঃ তানজিলুল ইসলাম তামিম
Copyright © 2026 Desh Scope 24. All rights reserved.